3 Answers
সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন ১) বাংলালিংক সিম যাচাই:বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করুন। আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে মেসেজে আসবে :Your connection have already been biometrically re-verified on 25-04-2016. Thank you for using Banglalink.অর্থাৎ আপনার সংযোগটি ইতিপূর্বে বায়োমেট্রিক পদ্ধতিতে রিউভেরিফাইড হয়েছে। ২) গ্রামীণফোন সিম যাচাই:Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া হবেYou are registered. তাই আপনি নিজেই জানতে পারবেন আপনার সিম নিবন্ধন সফল হয়েছে কি না? ৩) রবি সিম যাচাই:আপনার রবি সিম থেকে *1600*1# লিখে ডায়াল করুন। ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার সিম সফল ভাবে নিবন্ধিত হয়েছে কিনা? ৪) এয়ারটেল সিম যাচাই:আপনার এয়ারটেল সিম থেকে *121*444# লিখে কল বাটন চাপুন। তাহলে ফিরতি ক্ষুদে বার্তায় কি লিখা আসে তা পড়ুন। তাহলে নিজেই জানতে পারবেন আপনার সিম বায়োমেট্রিকে নিবন্ধিত কিনা। ৫) টেলিটক সিম যাচাই:আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি Q লিখে 1600 নাম্বারে পাঠান। ফিরতি এসএমএসে আপনি জেনে যাবেন আপনার সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে কি না?