3 Answers
ফর্সা সুন্দর ও কোমল ত্বক চায়না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। তাই আপনাকে একটু সচেতন ছোট ছোট দুই একটি রুপের পরিচর্চা করে নিজেকে সাজিয়ে নিন অপরুপ সুন্দর করে। আর মন কেড়ে নিন আপনার প্রিয় জনের আর এটা ধরে রাখুন বহুদিনের জন্য। আপনাকে শুধু এই লেখাটা অনুসরণ করলেই চলবে। প্রয়োজনীয় উপকরন : ১) ২ চা চামচ বেসন ২) পরিমাণমতো ভাল দুধ ৩) এক চিমটি পরিমান হলুেদর গুঁড়ো ৪) আপনার ত্বক তৈলাক্ত হলে কয়েক ফোঁটা লেবুর রস ৫) সামান্য একটু মধু যেভাবে তৈরি করবেন: # সর্ব প্রথম আপনার ত্বক পরিষ্কার করে ধুয়ে নিন প্রয়োজনে ফেসওয়াস ব্যাবহার করে সুন্দর করে পরিষ্কার করুন। #এবার একটি পাত্রের মধ্যে উপরের উপকরনগুলো মিশিয়ে নিন ভাল মতো করে । তবে মধু মেশাবেন না। #সুন্দর করে পেস্ট তৈরি করুন । প্রয়োজন মতো দুধ মিশিয়ে নিন। # এটিকে ঘন পেস্টের মতো করে ফেলুন তাহলে এটি ব্যবহার উপযোগি হবে। যেভাবে ব্যবহার করবেন : # তৈরিকৃত পেষ্টটি সমস্ত মুখমন্ডলে ভাল করে মেখে নিন # ঘারে ও গলায় মেখে নিন #অপেক্ষা করুন ২০ মিনিট # পেষ্টটি শুকিয়ে গেলে তা আস্তে আস্তে ঘষে ঘষে তুলুন # এবার পানি দিয়ে ভাল করে মুখ, গলা ও ঘার পরিষ্কার করে ফেলুন। # লক্ষ্য করুন আপনার মুখে আর হলুদের আভা আর নাই। # এবার রেখে দেয়া মধু হাতের আঙ্গুলে অল্প একটু করে নিয়ে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন। # এভাবে ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন। # এবার হালকা গরম পানি দিয়ে আপনার মুখটা সুন্দর করে ধুয়ে ফেলুন। # এরপর আপনার ত্বকে ৪/৫ ঘন্টা কোন প্রসাধনী বা অন্য কিছু ব্যবহার করবেন না। # সপ্তাহে সর্বোচ্চ ২ দিন বা ১ দিন এভাবে ব্যাবহার করুন। # বেশি ভাল ফল পেতে রাতে করুন। # এভাবে ত্বকের যত্ন করুন মাত্র ৩০ মিনিট, সপ্তাহে ১ দিন বা ২ দিন আর হয়ে উঠুন লাবন্যময়ী সুন্দরী। # এরুপ ১ মাস পার হলে আপনি হবেন অকর্ষনীয় আর কোমল সুন্দর ত্বকের অধিকারী। এক মাস অতি বাহিত হওয়ার পর……… এবার দেখুন নিজেকে আর একমাস আগের ছবির সাথে মিলিয়ে দেখুন আপনার সৌন্দর্য্য । অবাক করার মত সুন্দর।
'মেলানিন' নামক এক ধরনের পদার্থ মানুষের skin color নির্ধারণ করে। কে কোন রঙের হবে তা ঠিক করেন সৃষ্টিকর্তা। মানুষের কোন সাধ্য নাই এই জিনিস চেঞ্জ করার!! গায়ের কালো রং যে আসলে কোনো মুখ্য বিষয় না I এইটা দিয়ে আসলেই কিচ্ছু হয়না আর মন-খারাপের কিচ্ছু নেই ! পৃথিবীতে অনেক বিশাল বিশাল মানুষ আছে যাদের গায়ের রং কুচকুচে কালো কিন্তু,তাদের কে সবাই খুব পছন্দ করেন (এই যেমন-অপরাহ উইনফ্রে !) আবার অনেকেই আছে যারা একেবারে ফর্সা কিন্তু তাদের মানুষ দুই চোখে দেখতে পারেনা (এই যেমন জর্জ বুশ !)
১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে। • বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy