খুশ‌কি নিরাম‌য়ের কোন ঔষদ আ‌ছে কি?

আম‌ার মাথায় প্রচুর খুশ‌কি যার কার‌নে মাথায় খুব চুলকা‌নি হয় এবং চুল প‌ড়ে যা‌চ্ছে। এই খুশ‌কি থে‌কে কিভা‌বে মু‌ক্তি পে‌তে পা‌রি।
3263 views

5 Answers

চুল ও মাথার ত্বকের সামান্য যত্ন নিলেই এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নিন খুশকি দূর করার ৭টি উপায়। ১. পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়। ২. টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি। ৩. একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টকদই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করুন। ৪. মেথি চুলের খুবই উপকারী একটা জিনিস। নারকেল তেল গরম করুন। এরপর এতে মেথি গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন। আপনি চাইলে ক্লিয়ার ম্যান anti dandruff শ্যাম্পু ব্যবহার করতে পারেন,এতে খুশকি অনেকাংশে কমে যাবে।

3263 views Answered

নারকেল তেল ও লেবুর রসের ব্যবহার ৩ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোঁড়ায়, মাথার ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে ম্যাসাজ করে নিন। ২০-২৫ মিনিট চুলে রেখে সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে দ্রুত খুশকির হাত থেকে মুক্তি পাবেন।

3263 views Answered

হ্যাঁ আছে আপনি ইনচেপ্টা কোম্পানির Dancel শ্যাম্পুটি ব্যবহার করুন এতে চুলের খুশকি, চুল পড়া, চুলাকানী সব দূর হয়ে যাবে, আর সবসময় পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিবেন, চুলের যত্নে ভিটামিন ইক্যাপ তেল ব্যবহার করতে পারেন যা চুল পড়া রোধ এবং চুলের গোড়া মজবুত করতে খুবই সহায়তা করে।

3263 views Answered

খুশকি তাড়ানোর দুটি সহজ উপায়----- বেকিং সোডা----মাথা ভিজিয়ে এক মুঠো বেকিং সোডা মাথার তালুতে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে ফেলুন। বেকিং সোডা খুশকি তৈরি করা ফাঙ্গাস থেকে মুক্তি দেয়। চুল কিছুটা শুকনো লাগতে পারে। কিন্তু কিছুদিন পর আপনার ত্বকের স্বাভাবিক তেল ফিরে আসবে। লেবু---লেবু যে খুশকি কমায় এটা এই দেশের অনেকেই জানে। ২ টেবিল চামচ লেবুর রস তালুতে মাসাজ করে নিন। এরপর ধুয়ে ফেলুন। এরপর ১ চা চামচ লেবুর রস এক কাপ পানিতে মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে নিন। এটা প্রতিদিন করুন। খুশকি চলে যাবে।

3263 views Answered

চিরতরে খুসকি থেকে মুক্তির কিছু ঘরোয়া টিপসÑ ১. ঘৃতকুমারির আরেক নাম অ্যালোভেরা। এর পাতা বেটে মাথার স্কাল্পে দিয়ে ১৫-২০ মিনিট রেখে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। ২. সারারাত মেথি ভিজিয়ে রেখে তা পরদিন বেটে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২-৩ ঘণ্টা পর তা রিঠা দিয়ে পরিষ্কার করুন। ৩. ভিনেগারও খুসকির অব্যর্থ ওষুধ। পানি ও ভিনেগার সমান পরিমাণে মিশিয়ে চুলের গোড়ায় রাতে লাগিয়ে রাখুন। পরের দিন শ্যাম্পু করে নিলেই হলো। ৪. বেশি খুসকি থাকলে নিমপাতার বিকল্প নেই। এর রয়েছে নানা রোগ প্রতিরোধের ক্ষমতা। নিমপাতা বেটে নিয়ে মাথায় আধ ঘণ্টা লাগিয়ে রেখে পরিষ্কার করে নিন। ৫. রসুন বাটাও খুসকি দূর করতে সাহায্য করে।

3263 views Answered

Related Questions

Next steps