5 Answers
মশা তাড়ানোর খুব ভাল উপকরণ রসুন। কয়েকটা রসুনের কোয়া একটু থেঁতো করে পানিতে ফুটিয়ে নিন। এরপর এই পানি ঘরে স্প্রে করলে মশা ঘরের ধারে কাছে আসতে পারবে না।।
কর্পূরের ব্যবহারমশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা। আপনি যেকোনো ফার্মেসীতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামেরকর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।২। লেবু ও লবঙ্গের ব্যবহারএকটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে থাকে এমনভাবে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।
জেনে নিন মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক কৌশল: ১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। ২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোবার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির। ৩. মশা দূরে রাখার জন্য লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন। ৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। মশাকে দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান। ৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে নিন। এবার এই জল সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে দূরে।
পুদিনাঃ মশা তাড়ানোর জন্য পুদিনাকে অনেকভাবে ব্যবহার করা যায়। পুদিনার তেল ভেপোরাইজারে ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে পুদিনাগাছ লাগালেও মশা-মাছি দূরে থাকবে। এমনকি পুদিনা দেওয়া মাউথ ওয়াশ পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন। এটাও বেশ কাজে দেবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy