2 Answers
ভিটামিন-ডি হলো একটি ফ্যাট সলিউবল সিকুস্টারয়েড বা দ্রবণীয় চর্বি জাতীয় ভিটামিন। এটি আমাদের শরীরে হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এর কাজ হচ্ছে দেহের অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করতে সাহায্য করা। যা হাড় ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ভিটামিন ডি আয়রন এবং ম্যাগনেশিয়ামকেও দ্রবীভূত করতে সাহায্য করে। এর অভাবে শিশুদের রিকেটশ ( হাড়বাঁকা ), অস্টিওআর্থ্রাইটিস এবং বয়স্কদের হাড়ের ক্ষয় রোগ প্রভৃতি হতে পারে। কাজেই শক্তিশালী এবং সুস্থ হাড় গঠনের জন্য আমাদের নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। তবে ভিটামিন ডি পাওয়ার সহজ উপায় হলো সূর্যালোক।
মাছ
বিভিন্ন মাছে রয়েছে ভিটামিন-ডি। বিশেষ করে চর্বিযুক্ত মাছ, যেমন : স্যালমন, সারদিনস, টুনা, ম্যাককেরেল ইত্যাদি। দৈনিক ভিটামিন-ডি’র চাহিদার ৫০ শতাংশ পূরণ হতে পারে একটি টুনা মাছের স্যান্ডউইচ বা তিন আউন্স ওজনের একটি স্যালমান মাছের টুকরো থেকে।
মাশরুম
মাশরুমে রয়েছে ভিটামিন-ডি। পরটোবেললো মাশরুম সূর্যের আলোয় বড় হয়, এর মধ্যে রয়েছে ভিটামিন-ডি। তাই চাহিদা পূরণে নিয়মিত মাশরুম খেতে পারেন।
সুরক্ষিত কমলার জুস
বাজারে কিছু ভালো ব্র্যান্ড রয়েছে, যারা কমলার জুস তৈরিতে ভিটামিন-ডি যোগ করে। অন্যান্য জুসের মধ্যে এটি দেওয়া হলেও কমলার জুস ভিটামিনের উপাদান ধরে রাখতে পারে। তাই ভিটামিন-ডি’র জন্য ভালো ব্র্যান্ডের জুসও খাওয়া যেতে পারে। তবে খাওয়ার আগে প্যাকেটের গায়ে দেখে নিন, কী কী উপাদান দিয়ে তৈরি হয়েছে এটি।
ডিম
ডিমে হালকা পরিমাণ ভিটামিন-ডি রয়েছে। তবে যাঁদের উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল রয়েছে, তাঁদের ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
অঙ্গপ্রত্যঙ্গ জাতীয় খাবার
অঙ্গপ্রত্যঙ্গ জাতীয় খাবারে ভিটামিন-ডি রয়েছে, যেমন : গরুর মাংসের লিভারে ভিটামিন-ডি আছে। তবে এটা রান্না করে খাওয়ার চেয়ে অনেকেই হয়তো দুধ থেকে ভিটামিন-ডি খেতে বেশি পছন্দ করবেন।
এটা দেহের প্রয়োজনীয় একটা ভিটামিন।যেটা দাঁত ও হাড়ের গঠনকে মজবুত ও শক্ত করে।এটা পাওয়া যায় দুধ এবং দুধজাতীয় খাবারে, ডিমে এবং মাছে (কাঁটাতে বেশী)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy