একচল্লিশটি কিয়ামতের আলামত গুল কি কি?

এবং এই আলামত গুলোর সর্ম্পকে বিস্তারিত কোরআন হতে উত্তর চাই
2973 views

1 Answers

কেয়ামতের ছোট ছোট আলামতগুলোর অন্যতম হলো- ১. এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোন ধারণাই ছিল না। ২. অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আহরিত হবে। ৩. মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্জ দিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে। ৪. জমিনের অংশসমূহ নিকটবর্তী হয়ে যাবে। ৫. শিক্ষায় বিপ্লব ঘটে যাবে কিন্তু দ্বীনি শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। ৬. মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে। মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যাপক বিস্তার ঘটবে। ৭. মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আর পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে। ৮. কিছু মুসলমান মদ পান করবে অন্য নামে। ৯. মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হয়ে যাবে। ১০. অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে। ১১. জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধি পাবে। ১২. হঠাত্ মৃতের সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে। ১৩. মানুষ কথায় সুন্দর হবে, আর কাজে অসুন্দর হবে। ১৪. কন্যা সন্তানরা তার মাকে শাসন করবে এবং মায়ের অনুকরণীয় হবে। ১৫. বেপর্দা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে। ১৬. সমাজের নিকৃষ্ট এবং রাখাল শ্রেণীর লোকেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে। ১৭. জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে। ১৮. মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দিবে। ১৯. নারীরা চুলের খোপা মাথার ওপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো দেখাবে। ২০. দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতিদ্রুত ও সহজ হয়ে যাবে। ২১. সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ২২. দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে। ২৩. অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে । ২৪. সমাজে সম্মানিত কুলীন ভদ্রলোকগুলো কোণঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মানী লোকগুলো বেপরোয়া সাহসী হবে। ২৫. বড়কে সম্মান করবে না। ছোটকে স্নেহ করবে না। ২৬. সমাজে নেতা নেতৃত্ব বেড়ে যাবে বিশ্বস্ততা কমে যাবে। ২৭. উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে। ২৮. জেনা ব্যাভিচার আর মদপান বেড়ে যাবে। ২৯. প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধু-বান্ধবদের আতিথেয়তা বেড়ে যাবে। ৩০. সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে। ৩১. অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে। ৩২. মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে। লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে। ৩৩. ঘন ঘন বাজার/মার্কেট নির্মিত হবে। ৩৪. সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে আর প্রতারকদের চালাক চতুর বলে প্রশংসা করা হবে। ৩৫. দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী জ্ঞান (ইলম) শিক্ষা ও প্রচার করা হবে। ৩৬. ইহুদী, খৃস্টানদের মত মুসলিমদেরও লক্ষ্য, উদ্দেশ্য হবে দুনিয়ার সম্পদ, সম্মান আর ক্ষমতা অর্জন। . কিয়ামতের বড় বড় আলামত সমূহ : . 1.ঈমাম মাহদীর আগমন : 2.ঈমাম মাহদীর পিছনে ঈসা (আঃ) এর নামাজ আদায় : 3.দাজ্জালের আর্বিভাব 4.হযরত ঈসা (আঃ) এর আগমন 5.আরবের শাসক : আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত রাসুল (সঃ) বলেছেন, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না , যতদিন পর্যন্ত না আমার পরিবার ভুক্ত এক ব্যক্তি আরবের শাসক হবে । তার নাম হবে আমারই নামের অনুরুপ। ( তিরমিযী)

2973 views Answered

Next steps