3 Answers
যেসব ক্ষেত্রে ব্যবহৃত চা পাতা কাজে লাগানো যায়ঃ পায়ের দুর্গন্ধঃ পায়ে দুর্গন্ধ হওয়ার সমস্যা অনেকেরই রয়েছে। মূলত সারাদিন মোজা পরে থাকার কারণেই এই গন্ধের সৃষ্টি হয়। তাই ব্যবহৃত চায়ের পাতা পানি দিয়ে আবারও ফুটিয়ে লিকার করে, এই লিকার হালকা কুসুম গরম থাকতে থাকতে পা ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এভাবে নিয়মিত ব্যবহার করলে পায়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে। মুখের দুর্গন্ধঃ মুখের দুর্গন্ধ দূর করতে চায়ের পাতা কার্যকরী ভূমিকা পালন করে। ব্যবহৃত চা পাতায় পুনরায় পানি দিয়ে তার সাথে সামান্য পুদিনা পাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে সামান্য লবন দিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এ মিশ্রণটি নিয়মিত মাউথওয়াস হিসেবে ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হবে। চোখের যত্নঃ অনিদ্রার কারনে বা কখনও ঘুম খুব বেশী হলে অনেকের চোখ ফুলে যায়। এই সমস্যা দূর করতে চায়ের পাতা ব্যবহার করা যায়। তাই, ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা করে চোখের উপর ১০ মিনিটের জন্য রেখে দিন। এতে ফোলাভাব অনেকটাই দূর হবে। চুলের উজ্জলতাঃ চুলকে চকচকে করতে চায়ের ব্যবহার অতুলনীয়। তাই ব্যবহৃত চিনি ছাড়া চা পাতায় আরও পানি মিশিয়ে ভালভাবে ফুটিয়ে লিকার তৈরি করে তা দিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। চোখে পরার মতো উজ্জ্বলতা আসবে চুলে। গাছের পুষ্টিঃ গাছের পুষ্টি যোগাতে চায়ের পাতা খুবই কার্যকর একটি উপাদান। তাই ব্যবহৃত চায়ের পাতা ফেলে না দিয়ে গাছের গোঁড়ায় দিয়ে রাখলে তা গাছে পুষ্টির যোগান দেবে। এভাবেই ব্যবহৃত চায়ের পাতা ফেলে না দিয়ে তা পুনরায় ব্যবহার করা সম্ভব।
১) পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সব যন্ত্রণা নিমিষেই শেষ হয়ে যাবে। চোখের ফোলা ভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয়। পাতলা কাপড়ে চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন। ২) ব্যবহৃত চা-পাতা ধুয়ে শুকিয়ে রাখুন। তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন। ঘামের বাজে গন্ধ আর কখনোই জুতোতে হবে না। টি ব্যাগও রাখতে পারেন। ৩) প্রতিদিনের ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ফ্রিজে। চা-পাতা হলে টিস্যুতে মুড়ে রাখুন। ফ্রিজ থাকবে সতেজ ও পরিষ্কার, কোন রকম ফ্রেশনার ছাড়াই। এছাড়াও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ছিটিয়ে বাথরুমে, আলমারিতে রাখতে পারেন চা- পাতা বা টি ব্যাগ। রাখতে পারেন স্কুল কলেজে যাওয়ার কাপড়ের ব্যাগেও। ৪) তেল লাগানো চিটচিটে থালা বাসন বা হাঁড়ি পাতিল পরিষ্কার করতে চা- পাতার জুড়ি নেই। দামী ডিশ ওয়াসার বারের বদলে রাতের বেলা সিংকে পানি দিয়ে তাতে কিছু ব্যবহৃত চা-পাতা দিয়ে দিন। তেল চিটচিটে বাসন এতে ভিজিয়ে রাখুন। সকালে স্বাভাবিক ভাবেই ধুয়ে নিন। একদম ঝকঝকে হয়ে উঠবে। ৫) মাকড়সা এবং এই ধরণের ছোট পোকামাকড় চা খুবই অপছন্দ করে। ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ঘরের কোণায় কোণায় দিয়ে রাখুন, এরা থাকবে আপনার ঘর থেকে দূরে। ৬) গাছপালায় অনেক পোকামাকড়ের সমস্যা? ব্যবহৃত চা পাতা ধুয়ে গাছের গোঁড়ায় দিয়ে রাখুন। পোকামাকড় দূরে থাকবে, আবার গাছের সার হিসাবেও কাজ করবে। ৭) আধা ভেজা ব্যবহৃত চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঝাড়ু দিয়ে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন। বাজে গন্ধ ও ময়লা সব গায়েব। ৮) আপনার কাঠের আসবাবগুলো প্রায় শুকনো ব্যবহৃত ব্যাগ দিয়ে ঘষে নিন। চকচকে হয়ে উঠবে। ৯) জেসমিন টি বা এমন যে কোন ফ্লেভারের টি ব্যাগ ভাত রান্নার শেষ দিকে পাতিলে দিয়ে দিতে পারেন। মিষ্টি একটা গন্ধ হবে। ১০) গরম পানির মাঝে ফেলনা চা-পাতা দিয়ে পা ভিজিয়ে রাখুন। পায়ের গন্ধ দূর হবে।
যেসব ক্ষেত্রে চা পাতা ব্যবহার করা যায় - ১)ক্লান্ত চোখকে আরাম দিতে- কাজের চাপে হোক বা কম ঘুমের কারণে হোক, চোখের নিচে ফোলা ভাব বা চোখ লাল হয়ে যাওয়া আমাদের অনেকেরই সমস্যা। সেই সাথে কালো দাগের সমস্যা তো আছেই। এই সমস্ত সমস্যা থেকে আরাম পেতে টি ব্যাগ নিন, ঠাণ্ডা পানিয়ে ভিজিয়ে নিয়ে চোখের অপর রেখে শুয়ে থাকুন ২০ মিনিট। দেখবেন চোখের ফোলা বা লাল ভাব কমে গিয়ে কান্তি দূর হয়েছে অনেকটাই। ২) খাবারের স্বাদ বাড়াতে- খাবারের স্বাদ বাড়াতে চা পাতা একটা অতি চমৎকার একটা উপাদান। ওভেনে মুরগী বা গরু রোস্ট করতে চাইলে মেরিনেশনে দিন চমৎকার সুগন্ধ যুক্ত কোনও চায়ের লিকার। আপনার পছন্দ মতন যে কোনও চায়ের ব্যবহার চলতে পারে। এছাড়াও জেসমিন টি আস্তই দিতে পারেন মেরিনেশনে। মাংসের ফ্লেভার বাড়াতে চা খুব চমৎকার একটা উপাদান। এছাড়াও আইস টি, টি ফ্লেভারড আইসক্রিম ইত্যাদি কত কিছু যে প্রস্তুত কড়া যায় তার ইয়ত্তা নেই। ৩)কোমল পানীয়ের ক্যালোরি কমাতে- ভীষণ শরীর সচেতন আপনি, কিন্তু অন্যদিকে কোমল পানীয় খেতেও ভালোবাসেন? এই ধরনের পানীয়ের ক্যালোরি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন ছোট্টও একটা উপায়। পছন্দসই যে কোনও চা পাতা জ্বাল দিয়ে হাল্কা লিকার করে নিন। তারপর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে অল্প লেবুর রস মিশিয়ে রাখুন। আপনার পানীয়ের গ্লাসে অর্ধেক নিন কোমল পানীয়, আর অর্ধেক নিন এই ঠাণ্ডা চা। স্বাদ তো কমবেই না, বরং বাড়বে। সাথে ক্যালোরিও কমে যাবে অনেকটাই। ৪)ঘরদোর পরিষ্কার করতে- পরিষ্কার করতে চান ঘোলাটে বা ময়লা আয়না? একটা ব্যবহার হয়ে যাওয়া টি ব্যাগ ভালো করে ঘষুন আয়নায়। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। কাঠের আসবাব থেকে ফাঙ্গাসের আক্রমণ কমাতে চায়ের লিকারের সাথে ভিনেগার মিশিয়ে আক্রান্ত স্থান মুছুন। মেঝে, চুলা বা সিঙ্ক থেকে চটচটে ভাব কমাতেও ব্যবহার করুন ভেজা টি ব্যাগ বা চায়ের লিকার। দাগ তোলা হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। ৫)ভালো রাখতে কাপড়- আলমারি বা ওয়ারড্রবে সব সময় কয়েকটি শুকনো টি ব্যাগ রেখে দিন। এতে কাপড়ে স্যাঁতসেঁতে ভাব যেমন হবে না তেমনই হবে না বাজে গন্ধও। ৬)চিকিৎসায়- মুখে ঘা হয়েছে? চায়ের ঠাণ্ডা লিকার মাউথ ওয়াশের মতন ব্যবহার করুন কুলি করতে। নিরাময় হবে এই সমস্যা। দাঁত তোলার পর বেশী রক্তপাত ও ব্যথা হচ্ছে? ঠাণ্ডা পানিতে ভেজানো টি ব্যাগ আক্রান্ত স্থানে দিয়ে রাখুন। রক্তপাত কমবে ও ব্যথাও কম হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy