2 Answers
নকিয়া সি ওয়ান। ধারণা করা হচ্ছে মাইক্রোসফট এর সাথে চুক্তি শেষ হবার পর এই ফোনটা বাজারে আনতে পারে।
নকিয়া সি১ আসবে কিছুদিন পর। ফোনটি ২ টি ভিন্ন আকারে বাজারে আসবে। এই দুই সেটের ক্যামেরার অবস্থানও ভিন্ন হবে। ডিসপ্লের আকার হতে পারে ৫.০ অথবা ৫.৫ ইঞ্চি যাতে থাকবে ফুলএইচডি রেজ্যুলুশন। প্রথম সংস্করণটিতে থাকছে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা। অন্যদিকে দ্বিতীয় সংস্করণটিতে থাকবে ৩ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা। হতে পারে এর মূল ক্যামেরা হবে ৮ বা ১৩ মেগাপিক্সেল আর সামনেরটি ৫ মেগাপিক্সেল। মজার বিষয় হল বলা হচ্ছে যে, সি১ চলবে উইন্ডোজ ১০ সহযোগে অ্যানড্রয়েডে। তবে ফোনটি পাওয়া যাবে নির্ধারিত কিছু দেশে। বেনামী একটি সূত্রমতে নকিয়া সি১ যেহেতু দীর্ঘদিন ধরে তৈরি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তাই এর মূল নক্শাটি বদলাতে হয়েছে। সেখানে যুক্ত হয়েছে উন্নততর ও আধুনিক হার্ডওয়্যারযুক্ত ফোনের নক্শা। এ তথ্য থেকে সি১ এর ২টি সংস্করণের সম্ভাব্যতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অবশ্য এই ধারণা কতোটা সত্যি সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে এখনও অনেক সময় হাতে আছে যদি সত্যি সত্যিই সি১ ২০১৬ এর ৪র্থ প্রান্তিকে আমাদের সামনে উপস্থিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy