1 Answers
বর্তমান প্রেক্ষাপটে প্রাণরসায়ন বিভাগের ছেলেমেয়েদের আগের তুলনায় চাহিদা বাড়ছে। প্রাণরসায়ন বিভাগের ছাত্রছাত্রীরা সায়েন্স ল্যাবরেটরি, আণবিক শক্তি কমিশন, ধান গবেষণা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল বায়োটেকনোলজি ইনস্টিটিউটেও প্রাণরসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের দরকার হয়। এখানেও তাঁরা ভালো বেতনে চাকরির সুযোগ পেয়ে থাকেন। দেশের ওষুধ কোম্পানিগুলোতেও তাঁরা এখন চাকরি করছেন। এসব কোম্পানিতে ওষুধ বাজারজাতকরণের কাজেও অনেকে কাজ করছেন। এ ছাড়া বর্তমানে গবেষণার পরিধি বাড়ছে। এ বিভাগের ছেলেমেয়েরা গবেষণার কাজেও নিয়োজিত হচ্ছেন।
3254 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy