ভিপিএন কি?

27798 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
ভিপিএন ফুল মিনিং হচ্ছে, 'ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক' যখন একটি পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটারকে (বা আলাদা নেটওয়ার্ক) একই নেটওয়ার্কের আওতায় আনা হয়, তখন তাদের ভিপিএন বলে। নিরাপদ যোগাযোগ এবং ডাটা অ্যানক্রিপ্ট করার একটি পদ্ধতি হিসেবে এটি কাজে লাগে। মানে ভিপিএন আপনার মেশিনকে একটি ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার পাঠানো সব ডাটা দ্রুততার সঙ্গে এনক্রিপ্ট করে ফেলে অর্থঃ াৎ পাবলিক ডোমেইন থেকে লুকিয়ে রাখে এবং এটা আপনার ব্রাউজিং হিস্টোরির কোনো ট্র্যাক রাখে না। কাজেই আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ। যদিও বেশির ভাগ ভিপিএন সার্ভিসের জন্য টাকা গুনতে হয়। তবে কিছু ফ্রি সার্ভিসও আছে। ফ্রি ভিপিএন সার্ভিসের কিছু উপকারিতা রয়েছে।

সুবিধা : সম্পূর্ণ ফ্রি সার্ভিস। এর জন্য আপনাকে কোনো সার্ভিস চার্জ গুনতে হবে না। অ্যাডবিহীন সার্ভিস অর্থঃ াৎ কোনো ধরনের বিরক্তিকর অ্যাড নেই। ব্লক হওয়া সাইটে নিরাপদে ভিসিট করতে পারবেন। হ্যাকারদের হাত থেকে মুক্তি। এর মাধ্যমে অনলাইনে আপনার আইপি লুকায়িত থাকবে। ফলে হ্যাকারদের কবলে পড়ার কোনো সম্ভাবনা নেই। আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন। তবে কিছু অসুবিধাও আছে। যেমন ধরুন, এটি সম্পূর্ণভাবে ইন্টানেটের ওপর নির্ভরশীল। এটি আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দেবে না। চলুন কিছু ফ্রি ভিপিএন সার্ভিস সম্পর্কে জানা যাক।

ProXPN সার্ভিস : অতি জনপ্রিয় সার্ভিস। এটি আপনি উইন্ডোজ এবং ম্যাকে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের জন্য আপনাকে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং এটি দ্বারাই ভিপিএন কানেক্ট করতে হবে।

Cybershost সার্ভিস : কেবল উইন্ডোজ পিসিতে ব্যবহার করতে পারবেন। এটি আপনাকে মাসে ১ জিবিএন ক্রিপ্টেড ডাটা ট্রান্সফারের সুবিধা দেবে। সার্ভিসটি ব্যবহার করার জন্য আপনাকে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। তবে এক্ষেত্রে আপনি পছন্দ মতো সার্ভার বাছাই করতে পারবেন না। ওয়েব সার্ফিংয়ের ক্ষেত্রে এটি ভালো একটি সার্ভিস।

Hotspot Shield সার্ভিস : এটি উইন্ডোজ ম্যাক এবং আইফোনে ব্যবহার উপযোগী। বলতে পারেন এটি একটি সেলফ সাপোর্ট সার্ভিস। এটি অ্যাড ফ্রি নয়। অ্যাডের মাধ্যমে ওরা ফান্ড সংগ্রহ করে।

SecurityKis s সার্ভিস : এটি আপনাকে প্রতিদিন ৩০০ মেগাবাইট ব্যান্ডউইথ দেবে। এ সার্ভিসটি এক্সেস করার জন্য আপনাকে securitykis s সফটওয়্যার দরকার হবে এবং এটি কেবল উইন্ডোজে ব্যবহারযোগ্য। যদি সিকিউরিটির ব্যাপারে খুঁতখুঁতে হন তাহলে আপনার জন্য পেইড ভিপিএন ব্যবহার করার পরামর্শ থাকবে।

27798 views Answered

Next steps