1 Answers
বিশ্বের প্রথম স্মার্টফোনটি তৈরি হয় ১৯৯৪ সালের ১৬ আগস্ট। প্রযুক্তিপণ্য নির্মাতা আইবিএম'র তৈরি 'সিমন' নামের ফোনটি ছিলো প্রথম স্মার্টফোন। আবিএম সিমনের কোনো কিবোর্ড নেই। পুরোপুরি টাচস্ক্রিন ও Stylus এর মাধ্যমে এ স্মার্টফোন ব্যবহার করা হয়। সিমনের ওজন ছিল ৫১০ গ্রাম। এর দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, প্রস্থ ২.৫ ইঞ্চি আর এর পুরুত্ব ছিল ১.৫ ইঞ্চি। এই ফোনের মেমোরি ছিল ১ মেগাবাইট আর তথ্য ধারণ ক্ষমতাও ছিল ১ মেগাবাইট। সেসময় ফোনের দাম ছিলো ৮৯৯ মার্কিন ডলার। এ ফোন কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যেতো এবং সে দেশের ১৫টি রাজ্যের টেলি নেটওয়ার্কের আওতায় তা ব্যবহার করা যেতো। ২০ বছর আগের সিমন স্মার্টফোনটি বর্তমানে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে।
4182 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy