কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রাম কি?

কম্পিউটারের সফটওয়্যার বা প্রোগ্রাম কি???
3264 views

2 Answers

কম্পিউটার প্রোগ্রাম(বা সফটওয়্যার প্রোগ্রাম বা শুধু প্রোগ্রাম) হচ্ছে কম্পিউটারের জন্য তৈরীকৃত নির্দেশমালা।কম্পিউটার এই নির্দেশগুলোই নির্বাহ বা সম্পাদনা করে।কম্পিউটার প্রোগ্রামারগন প্রোগ্রাম লিখে থাকেন। প্রোগ্রাম লেখা হয় প্রোগ্রামিং ভাষায়।

3264 views Answered

মূলতঃ কম্পিউটার সফটওয়্যার হচ্ছে একটি অদৃশ্য শক্তি। আমরা মানুষের দেহকে হার্ডওয়্যার ধরলে সফটওয়্যার হচ্ছে তাঁর প্রাণ। হার্ডওয়্যার সত্যিকার অর্থে কম্পিউটিং কাজ করে এবং সফটওয়্যার কম্পিউটার চালায়। কম্পিউটারের হার্ডওয়্যারের কার্য ক্ষমতাকে ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম সমুহকেই সফটওয়্যার বলা হয়। সফটওয়্যার ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। উপযুক্ত সফটওয়্যারের প্রভাবে কম্পিউটার জড় পদার্থ হতে গানিতিক শক্তিসম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে রূপ নেয়। বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম, উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রাম পদ্ধতি সংশ্লিষ্ট প্রোগ্রাম সফটওয়্যারের আওতায় পড়ে।

3264 views Answered

Related Questions

Next steps