1 Answers

মুসলিম বিয়েতে পাত্র-পাত্রী উভয়কে যে শর্তগুলো পালন করতে হবে তা হলো_ ১. বিয়ের এক পক্ষ বিয়ের প্রস্তাব দেবে। ২. অন্য পক্ষকে তা গ্রহণ করতে হবে। ৩. যারা সুনি্ন সম্প্রদায়ের তাদের ক্ষেত্রে দুজন সাক্ষী থাকতে হবে আর শিয়া সম্প্রদায়ের ক্ষেত্রে সাক্ষী না থাকলেও বিয়ে সম্পন্ন হবে। সাক্ষী দুজন পুরুষ হবে অথবা দুজন মহিলা ও একজন পুরুষ থাকলেই চলবে। ৪. বিয়ের সময় পাত্র ও পাত্রীর মুখে উচ্চারিত 'কবুল' শব্দটি স্পষ্ট হতে হবে এবং উভয়ে কোনোরকম চাপ বা প্ররোচনা ছাড়াই তা স্বেচ্ছায় বলবে। ৫. একই বৈঠকে বিয়ের প্রস্তাব দিতে হবে এবং গ্রহণ করতে হবে। এক বৈঠকে প্রস্তাব দিলে আর অন্য বৈঠকে প্রস্তাব গ্রহণ করা হলে তা কখনো বৈধ বিয়ের মর্যাদা পাবে না। ৬. মুসলিম আইনে কোনো পক্ষেরই বিয়ের জন্য কোনো ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান বাধ্যতামূলক নয়।

2700 views Answered

Related Questions

Next steps