1 Answers
কেউ কি নিজে থেকে স্বীকার করবেন আপনি বোকা? অনেক সময় নিজের অদ্ভুত কর্মকাণ্ডের জন্য হয়তো নিজেকে বোকা বলতেই পারেন কিন্তু পরে এই দোষ চেপে যায় ভাগ্যের ওপরে। কিন্তু আপনি কিছু কাজ করে নিজেকে বোকা হিসেবেই পরিচয় দিচ্ছেন তা জানেন কি? কিছু কাজ হয়তো আপনার চোখে খুবই স্বাভাবিক এবং ভালো বলেই মনে করেন আপনি, কিন্তু এই কাজগুলো করেই সবচাইতে বড় বোকা বনে যেতে পারেন যে কোনো সময়ে। ১) আপনি কি অন্ধভাবে কাওকে বিশ্বাস করেন? তাহলে আপনি ভীষণ রকমের বোকা একজন মানুষ। আজকালের যুগে নিজের পরিবার এমনকি মাঝে মধ্যে নিজের পরিবারের কিছু বিশেষ মানুষ ছাড়া কাওকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। অন্ধভাবে বিশ্বাস করেছেন কি ধোঁকা খেয়ে জীবনের অনেকটা অর্থই হারিয়ে ফেলবেন। ২) নিজেকে অনেক বেশী স্মার্ট এবং চালাক ও অন্যকে বোকা ভাবার মতো বড় ধরণের বোকামি করেন অনেকেই। নিজেকে বোকা বলে পরিচয় দেয়ার অন্যতম পন্থা হচ্ছে অন্যকে বোকা ভাবা। যদি সে বোকাও হয়ে থাকেন তাকে তবুও বোকা ভাবা উচিত নয়। কারণ আপনি যখনই এই ধরণের চিন্তা করবেন তখনই সামনের মানুষটির হাতে আপনাকে হুট করে আঘাত করার হাতিয়ার তুলে দেবেন। ৩) আপনি নিজেও জানেন আপনি ভুল বলেছেন কিন্তু নিজের সম্মান বাঁচানোর কথা চিন্তা করে আপনি অযথাই নিজের ভুলটাকে সাপোর্ট করে তর্ক চালিয়ে যান? এই কাজটি একমাত্র বোকারাই করে থাকে। এর চাইতে নিজের ভুল মেনে নিলেই নিজের সম্মান রক্ষা করতে পারবেন অনায়াসেই, অযথা কেন ভুলকে সঠিক বানাতে চাচ্ছেন। ৪) যে আপনাকে যাই বলুক না কেন আপনি তার কথাতেই নিজের মতামত বদলে ফেলার মতো বোকামি করেন কি? তাহলে বলতে হয় আসলেই বড্ড বোকা আপনি। অন্যের কাছ থেকে শুধুমাত্র পরামর্শ গ্রহণ করতে পারেন আপনি। যে যাই বলুক না কেন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করার মতো বোকামি করবেন না। মোট কথা অন্যের কথায় নাচবেন না দয়া করে। ৫) যে বিষয়ে আপনার জ্ঞান নেই বা খুব অল্প জ্ঞান রয়েছে যে বিষয়ে এবং সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে যাবেন না ভুলেও। কারণ অল্প বিদ্যা জাহির করতে গিয়ে নিজেকে বোকা বলেই প্রমাণ করবেন। আর আসলেই যদি আপনার স্বভাব এমন হয়ে থাকে তাহলে সত্যিই অনেক বোকা মানুষ আপনি। আলোচনায় বসে জ্ঞান অর্জন করুন অল্প জ্ঞান জাহির করে বোকা বনতে যাবেন না। তথ্য সূত্র- Things making you dumber, daringtolivefully.com Signs you are a stupid girl, topyaps.com Signs someone smarter than you, lifehack.org
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy