ব্রন ৫ঘন্টায় মুক্ত হবে কি?
1 Answers
সাধারণত ব্রণ তৈলাক্ত ত্বকে বেশী হয়। তৈলাক্ত ত্বকের তৈল গ্রন্থির সাথে ব্যক্টিরিয়ার প্রভাবে ব্রণের সৃষ্টি। এক্ষেত্রে ৫ ঘন্টা বা যেকোন সময় ব্রণ একেবারে নির্মূল করা সম্ভব নয় তবে এটা কমানো যাবে। আর এক্ষেত্রে কিছু ঘরোয়া টিপস্: ১. বরফ: বরফ ব্রণের জন্য খুবই কার্যকরী। ছোট একটা বরফের টুকরো নিয়ে ব্রণে কিছুক্ষন লাগিয়ে রাখুন এতে লালভাব এবং ফোলা কমবে। ২. টুথপেষ্ট: টুথপেষ্ট ব্রণ সারাতে চমৎকার কার্যকরী। রাত্রে ঘুমানোর আগে সামান্য টুথপেষ্ট ব্রণের ওপর লাগিয়ে ঘুমান। ৩. লেবুর রস: লেবুর রস এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। একটা তুলো তে একটু লেবুর রস নিয়ে ব্রণের উপর লাগান। এসকল পদার্থ ছাড়াও আরও অনেক পদার্থ আছে যেগুলো ব্রর্ণ নিমূলে কার্যকারী। এসকল পদার্থ বা উপাদান ব্যবহার করে আপনি ব্রণ কমাতে পারবে কিন্তু সম্পূর্ণরুপে নির্মুল করতে পারবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy