1 Answers

কোনো মহিলা যদি রাতের বেলা হায়েজ-নেফাছ থেকে পবিত্র হয়ে থাকে, তবে পরদিনে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। যদি পবিত্রতার গোসল নাও করে থাকে। গোসল ফরজ থাকা অবস্থায় সময়াভাবে গোসল করতে না পারলেও সেহেরি খাওয়া যায়। তবে নামাজ আদায়ের জন্য অবশ্যই ফরজ গোসল করতে হবে। ফরজ গোসল ছাড়া সারাদিন কাটিয়ে দিলে রোজা মাকরুহ হবে এবং নামাজ না আদায় করার কারনে গুনাহগার হতে হবে।

3789 views

Related Questions