2 Answers

সালাতের ২য় বা চতুর্থ রাকাতে ডান হাতের একটি আঙ্গুল উঠানোর নিয়মটা হচ্ছেন ...তাশাহুদ পাঠ এর শেষ মুহূর্তে 'ইল্লাল্লাহু' বলার সময় তর্জনী আঙ্গুল উঠানোর মাধ্যমেই এক আল্লাহ কে বুঝানোর জন্যই আঙ্গুল নাড়াতে হয়

2943 views

নামাযের সময় তাশাহুদ (আত্ত্যাহিয়াতু) সময় তর্জনী আঙ্গুল উঠানো বা নাড়ানোর ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে অনেক রকমের মত আছে। কারণ, এই আঙ্গুল আসলে কিভাবে উঠাতে হবে বা নাড়াতে হবে সে বিষয়ে রাসূলুল্লাহ (স) সরাসরি কিছু বলেন নি। তবে, সাহাবায়ে কেরাম এ নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন। প্রত্যেকের মতের পক্ষে গ্রহনযোগ্য দলীল ও যুক্তি আছে। এই বৈচিত্রময় মতগুলোর মধ্য থেকে মাত্র একটাকে প্রাধান্য দিয়ে অন্যগুলোকে বাতিল বলার সুযোগ নেই। নামাযে এটাকে সুন্নাত বা মুস্তাহাব বলা হয়েছে। আমি যেটাকে বেশী শক্তিশালী পদ্ধতি বলে পেয়েছি তাহলোঃ 'ইল্লাল্লাহু' বলার সময় তর্জনী আঙ্গুল উচু করে নামিয়ে ফেলা এবং এরপর সালাম ফেরানোর আগ পর্যন্ত হাল্কাভাবে নাড়ানো। এ ব্যাপারে নিচের এই হাদীসটা দেখে নিতে পারেন। ﻣﺎ ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻭﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﻏﻴﺮﻫﻢ ﻋﻦ ﻭﺍﺋﻞ ﺑﻦ ﺣﺠﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﺃﻧﻪ ﻗﺎﻝ ﻓﻲ ﺻﻔﺔ ﺻﻼﺓ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺛﻢ ﻗﻌﺪ ﻓﺎﻓﺘﺮﺵ ﺭﺟﻠﻪ ﺍﻟﻴﺴﺮﻯ ﻭﻭﺿﻊ ﻛﻔﻪ ﺍﻟﻴﺴﺮﻯ ﻋﻠﻰ ﻓﺨﺬﻩ ﻭﺭﻛﺒﺘﻪ ﺍﻟﻴﺴﺮﻯ، ﻭﺟﻌﻞ ﺣﺪ ﻣﺮﻓﻘﻪ ﺍﻷﻳﻤﻦ ﻋﻠﻰ ﻓﺨﺬﻩ ﺍﻟﻴﻤﻨﻰ، ﺛﻢ ﻗﺒﺾ ﺛﻨﺘﻴﻦ ﻣﻦ ﺃﺻﺎﺑﻌﻪ ﻭﺣﻠﻖ ﺣﻠﻘﺔ ﺛﻢ ﺭﻓﻊ ﺇﺻﺒﻌﻪ ﻓﺮﺃﻳﺘﻪ ﻳﺤﺮﻛﻬﺎ ﻳﺪﻋﻮ ﺑﻬﺎ .

2943 views

Related Questions