জনৈক আলেম বলেন, সকলে একত্রিত ইফতার করা বিদ'আতের অন্তর্ভুক্ত। এব্যাপারে সঠিক সিদ্ধান্ত কি?
1 Answers
ইফতারের জন্য একত্রিত হওয়া শরী‘আতসম্মত। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ছায়েমকে ইফতার করালো, সে ব্যক্তি ঐ ছায়েম-এর ন্যায় ছওয়াব পেল। অথচ উক্ত ছায়েম-এর নিজের নেকী থেকে কিছুই কম করা হবে না’ (তিরমিযী হা/৮০৭, ইবনু মাজাহ হা/১৭৪৬) । এতে বুঝা যায় ছায়েম একজনও হতে পারে দশজনও হতে পারে। পৃথকভাবেও হতে পারে, একত্রিতভাবেও হতে পারে। উপরন্তু রাসূল (ছাঃ) যে কোন খাদ্য একত্রে খাওয়াকে উৎসাহিত করে একে খাদ্যে বরকত লাভের কারণ হিসাবে আখ্যায়িত করেছেন। যেমন একদল ছাহাবী এসে রাসূল (ছাঃ)-কে বললেন, হে আল্লাহর রাসূল! আমরা খাই, কিন্তু পরিতৃপ্ত হইনা। জবাবে রাসূল (ছাঃ) বললেন, সম্ভবতঃ তোমরা পৃথক পৃথক খাও। তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমরা একত্রিতভাবে খাও এবং আল্লাহর নাম স্মরণ কর। এতেই তিনি তোমাদের মধ্যে বরকত প্রদান করবেন’ (আবুদাঊদ হা/৩৭৬৪, ইবনু মাজাহ হা/৩২৮৬; ছহীহাহ হা/৬৬৪; মিশকাত হা/৪২৫২) । অতএব একত্রে ইফতার বিদ‘আত হওয়ার প্রশ্নই আসে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy