1 Answers
১৮৪৪ সাল গুডইয়ার ভ্যালকানাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। ভ্যাল্কানাইজেশন পধতির মাধ্যমে রাবার টায়ার প্রস্তুত করা যায়। ১৮৪৬ সালে রবার্ট উইলিয়াম থমসন নিউম্যাটিক টায়ার ডিজাইন আবিষ্কার করেন। তিনি এটার প্যাটেন্ট নিবন্ধন করেন। কিন্তু এটার নকশা কারো কাছে বিক্রি করেন নাই। ১৮৮৭ সালে জন বয়েড ডানলপ তার ছেলের তিন চাকার সাইকেলের জন্য একটি নিউম্যাটিক টায়ার আবিষ্কার করেন। ১৮৮৯ সালে ডানলপ তার এই নব উদ্ভাবিত টায়ারের প্যাটেন্টের জন্য আবেদন করেন। ১৮৯০ সালে ডানলপ তার ব্যাবসায়িক সহযোগী উইলিয়াম হারভে দ্যু ক্রসের সাথে মিলে আয়ারল্যান্ডে বানণিজ্যিক ভিত্তিতে নিউম্যাটিক টায়ার উৎপাদন শুরু করেন। ১৮৯১ সালে থমসনের ডিজাইনের সাথে নকশার সামঞ্জস্য মিলে যাওয়ায় ডানলপের প্যাটেন্ট বাতিল করা হয়।
টায়ারঃ A device covering the circumference of a wheel. It cushions the rider from a bumpy road, reduces wear and tear on the wheels and provides a friction bond between the vehicle and the ground
ডানলপ জাতিতে ছিলেন স্কটিশ। তার জন্ম স্কটল্যান্ডের নর্থ আয়াশায়ারের ড্রেঘর্ন নগরে ১৮৪০ সালের ফেব্রুয়ারী মাসের পাঁচ তারিখে। ১৯২১ সালে ২৩ অক্টোবর তিনি আয়ারল্যান্ডের ডুপলিন নগরে দেহত্যাগ করেন।
১৮৯৮ সালে ফ্রাংক সিবার্লিং গুডইয়ার টায়ার ও রাবার কোম্পানী চালু করেন ওহিওর এক্রন শহরে। ১৯৪৬ সালে মিচেলিন রেডিয়াল টায়ার আবিষ্কার করেন। ১৯২৪ সালে গুডইয়ার জ্যাপ্পেলিন প্যাটেন্ট অর্জন করেন। গুডইয়ারই প্রথম আমেরিকার তৈরী সিনথেটিক রাবার বাজারে আনে। প্রথম নাইলন টায়ারও গুডইয়ারের তৈরী। ১৯৯৯ সালে ডানলপ রাবার কোম্পানী গুডইয়ার টায়ার ও রাবার কোম্পানীর একটি সহযোগী প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy