1 Answers
পাওয়ার রাডার ইকুইপমেন্টে ম্যাগনেট্রন বলে এক ধরণের টিউব থাকে যা এনার্জি রিলিজ করে। পারসি স্পেনসার একটি ম্যাগনেট্রন পরীক্ষা করে দেখার সময় মাইক্রোওয়েভ আবিষ্কার করেন। আপনি স্পেনসারকে চিনতে পারছেন না তাইতো। সে কিন্তু যদু মধু কেউ না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে একজন নামকরা বিজ্ঞানী ছিলো। একদিন তিনি রেথিয়ন কোম্পানীর একটি পরীক্ষাগার পরিদর্শনে গেছেন। তিনি একটি ডিভাইসের সামনে দাঁড়িয়ে আছেন। তার মনে হলো ডিভাইসটিতে অস্বাভাবিক কিছু আছে।

বিষয়টা ভাবতে ভাবতে তিনি পকেটে হাত দিলেন। অবাক করা ব্যাপার। তার পকেটে একটা ক্যান্ডি বার ছিলো। সেটা গলে গেছে। কিন্তু অন্য পাশের পকেটের টার কিছুই হয় নাই। তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন। কিছু কর্ন কারনেল বা ভূট্টার দানা নিয়ে আসলেন। ভুট্টা ফুটে খই বা পপকর্ণ হয়ে গেলো। আরো কিছু খাবারের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে স্পেনসার একটি ডিভাইস তৈরী করলেন যাকে আমরা মাইক্রোওভেন নামে চিনি।

তবে মাইক্রোওয়েভের সংস্পর্শে বেশীক্ষণ থাকা ক্ষতিকর। নির্দিষ্ট রেঞ্জের বাইরে যাওয়া ঠিক নয়।
আমি দাদী-নানী, মা-খালা, বউ বলে তিনটা সময়কে বিভক্ত করেছি অথচ তুমি শুনলে অবাক হবে মাইক্রোওয়েভ আবিষ্কৃত হয়েছে ১৯৪৫ সালে। ৬৮ বছরের মত হতে চলল, আমরা এখনো সেই মান্ধাতা আমলের জ্বালানীর উপর নির্ভর করে আছি। শুধু মুখে বাংলাদেশকে ডিজিটাল বানাতে চাইলে হবে না। আমাদের প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে যাতে আমরা সময়ের সেরাটা উপভোগ করতে পারি। স্কুলে যাওয়ার আগে মা যেন পাঁচ মিনিটেই খাবার তৈরী করে ফেলতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy