মাসিক নিজের ইচ্ছেমত নিয়ন্ত্রণের উপায় কি?
একবিংশ শতাব্দিতে লাইফস্টাইল বদলেছে। সকলেই চাই জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে শারীরিক ঝঞ্ঝাট যেন তাড়া না করে। অনেকেই প্রতি মাসে পিরিয়ড হওয়াটা পছন্দ করছি না। তার চেয়ে যদি তিন চার মাস অন্তর অন্তর পিরিয়ড হয় তবে অনেকটা রেহাই মিলবে। বা ধরুন যে সময় পরীক্ষা, বা ইন্টারভিউ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, ঠিক সেই সময়টা যদি পিরিয়ড হয়ে যায় তো কেমন হয়?
এমন কোন উপায় আছে কি যা দ্বারা এই পিরিয়ডকে কন্ট্রোল করা যায়?
1 Answers
এর জন্য রোজ একটা করে কৃত্রিম প্রোজেস্টেরন হরমোন সাপ্লিমেন্ট দেওয়া হয়। পিরিয়ড শুরু হয় ন্যাচরাল সাইকেলের দ্বিতীয়ার্ধে প্রোজেস্টেরন কমে এলে। অতএব প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট যদি দুই সপ্তাহ চালিয়ে যাওয়া হয়, তবে প্রোজেস্টেরন কমে গিয়ে ব্লিডিং হয় না। কখন বন্ধ করবেন প্রোজেস্টেরন যখনই মনে করবেন এ বার পিরিয়ড হলে অসুবিধে নেই, তখনই ওষুধ বন্ধ করে দিতে হবে। তবে মনে রাখতে হবে এই প্রোজেস্টেরন পিরিয়ড শুরু হওয়ার নির্দিষ্ট দিনের অন্তত সাত দিন আগে চালু করা যায়। এবং সেটা দশ বা পনেরো দিন আগে হলে আরও ভাল। শেষ মেনস্ট্রুয়াল পিরিয়ডের ষোলতম দিন থেকে প্রোজেস্টরন শুরু করা হয়। সতর্কতা এই ধরনের চিকিত্সা চলাকালীন একটাই সতর্কবার্তা, এই ওষুধ গর্ভনিরোধক হিসেবে কার্যকরী নয়। তাই ট্যাবলেট শেষ করার সাত দিনের মধ্যে পিরিয়ড শুরু না হলে দ্রুত প্রেগন্যান্সি টেস্ট করা বাধ্যকামূলক। অথবা এই পিরিয়ড বন্ধ রাখার সময় স্বামী-স্ত্রীর সম্পর্কের সময় কনডোম জাতীয় কিছু ব্যবহার করতে হবে। কন্ট্রাসেপটিভ পিল পিরিয়ড বন্ধ করতে কন্ট্রাসেপটিভ পিলও ব্যবহার করা হয়। পিল ব্যবহারে পেলভিক ইনফেকশন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস কম হয়। ওভারিয়ান সিস্টের সমস্যাও কমে যায়। ওভারিয়ান ক্যানসারের সম্ভাবনাও কমে যায়। পিল প্রতি মাসে একুশ দিন করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পিরিয়ড শুরু হওয়ার পঞ্চম দিন থেকে শুরু করে পঁচিশতম দিন পর্যন্ত পিল খেতে হয়। অথবা পিরিয়ড হওয়ার পাঁচ দিনের মধ্যে যে কোনও এক দিন পিল শুরু করে টানা একুশ দিন খেয়ে যেতে হবে। তার পর সাত দিন বন্ধ রাখতে হবে। এই সময়ের মধ্যে পিরিয়ড হবে। তবে সাত দিন বন্ধ না রেখে যদি লাগাতার ৮৪ দিন পর্যন্ত পিল খেয়ে যাওয়া হয় অর্থাত্ একুশটা ট্যাবলেটের চারটে প্যাকেট টানা চুরাশি দিন খেয়ে গেলে কোনও ঋতুস্রাব হবে না। এর পর সাত দিনের ছোট গ্যাপ দিয়ে আবার পিল শুরু করতে হবে চুরাশি দিনের জন্য। তাতে প্রতি তিন মাস অন্তর অন্তর পিরিয়ড।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy