2 Answers
SEO মানে Search Engine Optimization। বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ তার প্রয়োজনীয় তথ্য খুজে পেতে গুগলে সার্চ করে। গুগল তখন তার সার্চ রেজাল্ট পেজে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে। কোনটি প্রথমে কোন ওয়েবসাইটের নাম হয়ত প্রদর্শন করে ২নং পেজে। যেটি প্রথমে দেখা যাচ্ছে সেটি প্রথমে দেখাচ্ছে কারন সেটিকে এসইও করা হয়েছে। কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটিকে এসইও বলে। যখন আপনার ওয়েবসাইট সার্চের প্রথমে থাকবে তখন ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পায়। আর ভিজিটর বৃদ্ধি হলে ইনকামও বৃদ্ধি পায়। ধরুন, আপনি গ্রাফিকস কোর্স করবেন, সেজন্য ট্রেনিং সেন্টার খুজছেন। তাহলে হয়ত আপনি গুগলে লিখবেন graphics training in Bangladesh। তখন সার্চের প্রথমে দেখবেন আমাদের ট্রেনিং সেন্টার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নাম। আর এটি দেখে হয়ত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেউ প্রবেশ করল, এরপর এখান থেকে তথ্য পেয়ে পছন্দ হলে এখানে এসে কোর্সে ভর্তি হয়। এটি হল এসইওর ফযিলত।
আপনি নিশ্চয়ই গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেছেন কখনও না কখনও। গুগলে যেকোন কিছু নিয়ে সার্চ দিলে সে আপনাকে সম্ভাব্য উত্তরের একটি তালিকা দেয় যেটা অনেকগুলো পেইজে ভাগ করা। আপনি হয়ত প্রথম লিংকে ক্লিক করে আপনার কাংখিত উত্তর পেয়ে যেতে পারেন, না পেলে পরের লিংকে চলে যান। এভাবে গুগল আপনাকে আপনার কাংখিত উত্তরটি পেতে সহয়তা করে থাকে।
কখনও কি ভেবেছেন, গুগল কিসের ভিত্তিতে আপনাকে এই তালিকাটি দিয়েছে, আর কোন লিংক তালিকার এক নম্বরে আবার কোন লিংক তালিকার ১০০ নম্বরে রয়েছে। এর পেছনের যুক্তিটা কি? কিভাবে গুগল এই র্যাংকিং করে থাকে? প্রথমে জেনে রাখুন, নিচের দিকের র্যাংকিং এর কোন লিংককে তার গুগল সার্চের র্যাংকিং এর উন্নতি ঘটিয়ে উপরে নিয়ে আসাটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে আমরা বলি এসইও (SEO)।
বেসিক ধারনা পেতে এই সাইটে ঢু মারতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy