1 Answers

ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতির প্রধান কারণ মূলত ফুটবলের দুই কিংবদন্তি পেলে এবং ম্যারাডোনার জন্যেই। এই দুইজন ফুটবলের শৈল্পিক অবস্থান কে পুরোপুরি পরিষ্কার করে দেখাতে সক্ষম হয়েছেন। তবে বর্তমান প্রজন্মের ব্রাজিল সমর্থন যে শুধু এই কারণে তা কিন্তু নয়। ১৯৯৪, ১৯৯৮, ২০০২ এই বিশ্বকাপগুলোতে ব্রাজিল দলের পারফমেন্স ছিল ঈর্ষণীয় আকারের। দলের রোনাল্ডো, রিভাল্ডো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, কাকা- এর মত বড় মাপের খেলোয়াড়দের খেলা এই সময়টাতেই দেখা গিয়েছিল। বাংলাদেশের মানুষের কাছে টিভি সহজলভ্য হয়েছে ৮০'র দশকে। তখন অনেক বেশী পরিমাণে মানুষ বিশ্বকাপ দেখার সুযোগ পায়। আর ঐ দশক ছিল ম্যারাডোনার। এই জন্য ফুটবলে আর্জেন্টিনা প্রীতি। আর এটা বংশগতিনুসারে মানুষের মাঝে ছড়াচ্ছে। দলে অনেক বড় মাপের খেলোয়াড় থাকার পর ও তারা ৯০ এর দশক থেকে তেমন কিছু অর্জন করতে সমর্থ হয় নি। তবুও মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কমতি নেই। আসলে জয় পরাজয় সব কিছু নয়। তাছাড়া মানুষের সাইকোলজিক্যাল কিছু ব্যাপার এখানে রয়েছে। আপনি কোন কিছুর একবার অনুগত ভক্ত হয়ে পড়লে তা থেকে মন সরানো কঠিন। আর ভালোবাসার কথাটা না বললেই নয়। যাকে আপনি ভালোবাসেন তাকে ঘৃণা করা কঠিন। শত ব্যর্থতার পরেও তার প্রতি আশা রয়ে যায়।

2849 views Answered

Related Questions

Next steps