1 Answers

রাখী বন্ধন হল একটি পারিবারিক মিলনের উৎসব।শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন পালিত হয়।ভবিষ্যপুরাণে এটাকে রাজাদের উৎসব বলা হয়েছে।কিন্তু বর্তমানে সমাজের সব স্তরের মানুষরাখী বন্ধন পালন করে।এই দিনে বোনেরাতার ভাইএর হাতে রাখী বেঁধে দেয়।এই বন্ধনেরমধ্যে থাকে ভাই এর প্রতি বোনের আন্তরিকশুভকামনা এবং ভাই এর মনে থাকে বোনকে রক্ষা করার দায়ীত্ববোধ। ভাই বোনের এই বন্ধনসকল অশুভ শক্তিকে পরাজিত করবে এটাই এই দিনেরপ্রার্থনা ।রাখী বন্ধনের উৎপত্তি নিয়ে অনেক কাহিনী বর্ণিতআছেঃইন্দ্রঃ দেবতা ও অসুরদের যুদ্ধে দেবতারা পরাজিতহলে, দেবরাজ ইন্দ্র জয়লাভের পথ খুঁজতে দেবগুরুবৃহস্পতির কাছে যখন যাচ্ছিলেন, সেইসময় ইন্দ্রেরপত্নী ইন্দ্রানী দেবরাজকে বললেন, তিনি জানেনকি উপায়ে অসুরদের পরাজিত করা য়ায়। আর সেই উপায়হিসাবে পরদিন শ্রাবণ মাসেরপূর্ণিমাতে ইন্দ্রানী স্বামীরহাতে বেঁধে দিয়েছিলেন 'রক্ষাকবচ '। এবার ইন্দ্রঅসুরদের পরাজিত করতে সমর্থ হলেন । এইরক্ষাকবচটি ছিল একটি 'রাখী '। পৌরানিককাহিনীতে স্ত্রী স্বামীরহাতে রাখী বেঁধে দিয়েছিলেন ।পরবর্তীকালে রীতির পরিবর্তন হয় এবং সাধারণতবোনেরা ভাইদের হাতে রাখী বেঁধে দেয়।মহাভারতঃ শ্রীকৃষ্ণ একবার রথের চাকার আঘাতে আহতহয়েছিলেন,তখন দ্রৌপদী তাঁর নিজেরশাড়ী ছিঁড়ে কৃষ্ণের রক্তাক্ত হাতে বেঁধে দেন।দৌপদীর এই সেবা শ্রীকৃষ্ণ কে মোহিতকরে এবং তিনি দ্রৌপদীর প্রতি এক নিবিড় স্নেহেরবন্ধন অনুভব করেন।এই ঘটনার পর থেকে শ্রীকৃষ্ণ ওদ্রৌপদীর মধ্যে এক পরম শ্রদ্ধা ও স্নেহ এর বন্ধনসৃষ্টি হয়।এর পর বহু বছর কেটে যায়। রাজা ধৃতরাষ্ট্রএর সভায় দ্রৌপদীর বস্ত্র হরণের গল্পআমাদের সবারজানা। সেখানে অসম্মানিত, অপমানিতদ্রৌপদী কে রক্ষা করতে এগিয়ে আসেন কৃষ্ণ,তিনি তাঁরবসন কে বর্ধিত করে দ্রৌপদী কে অপমানের হাতথেকে রক্ষা করেন। অনেকের বিশ্বাস যেমহাভারতেরদ্রৌপদী আর কৃষ্ণের এই স্নেহের বন্ধনই হিন্দুসমাজে রাখী বন্ধন এর মূল সূত্র।বালি এবং লক্ষী দেবিঃ বালি বিষ্ণু ভক্ত ছিলেন।বিষ্ণু বালির সাম্রাজ্য রক্ষা করার জন্য বৈকুণ্ঠত্যাগ করেন। মা লক্ষী তখন এক মহিলার বেশে বালিরকাছে আসেন এবং বালি কে রাখী পরান। রাখী বাঁধারপর লক্ষী দেবি তাঁর নিজের পরিচয় দেন। তখনবালি বিষ্ণু কে অনুরোধ করেন মা লক্ষী কে সঙ্গদেয়ার জন্য। বিষ্ণু পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসেন।যম এবং যমুনাঃ যমুনা তার ভাই যম কে রাখী বাঁধেনএবং অমরত্ত প্রদান করেন। তখন যমঘোষনা করেন ,যে ভাই বোনেরদ্বারা রাখী বাঁধবে এবং বোনকে রক্ষাকরারদায়িত্ত্ব নেবে সে অমরত্ব লাভ করবে।রাখী বন্ধনের ঐতিহাসিক গুরুত্ত্ব:১) মুসলমানী সাম্রাজ্য গ্রাসীত ভারতবর্ষে রাজপুতআর সুলতান দের যুদ্ধ চলাকালীন চিতরেরবিধবা রাণী কর্ণবতী বুঝেছিলেন যে গুজরাতেরসুলতান বাহাদুর শাহকে শক্তি বলে পরাজীত করা সহজনয়।তখন রানী কর্ণবতী দিল্লীর মুঘল সম্রাটহুমায়ূনের কাছে সাহায্য প্রার্থনার্থে সম্রাটকে রাখী উপহার পাঠান।এই উপহার সম্রাট কে মোহিতকরে ও তিনি রানী কর্ণবতীর সঙ্গে স্নেহেরসম্পর্কে আবদ্ধ হন এবং রাজপুত দেরসঙ্গে মিত্রতা করেন। সে দিনেরছোট্টো উপহারটি যুদ্ধের হিংস্রতা কে শিথিলকরতে সক্ষম হয়েছিল।২) বাংলায় রাখী বন্ধন প্রবর্তণ করেছিলেনরবীন্দ্রনাথ ঠাকুর।আমাদের দেশ তখন বৃটিশ দেরঅধীনে শাসিত।১৯০৫ সালে ২০ জুলাই ভাইসরয় লর্ডকার্জন এর সিদ্ধান্তে ঘোষিত হয় যে বাংলা কে দুইভাগে ভাগ করা হবে।এর মূল উদ্দেশ্য ছিল বাংলারশক্তিকে খর্ব করা।ঠিক করা হয়েছিল যেহিন্দু ওমুসলিমের প্রাধান্য অনুসারে সমগ্র বাংলাকে পূর্ব আরপশ্চিম বাংলায় বিভক্ত করা হবে।১৯০৫ সালে ১৬অক্টোবরে এই সিদ্ধান্ত কার্যকরী হয়।সমগ্রবাংলা এই বিভাগের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে।শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন।এই বঙ্গভঙ্গ আন্দোলন এরঅন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।তিনি বাংলার সবমানুষ কে আহবান জানান এর প্রতিবাদে সামিল হবারজন্য।এই দিনটিতে তিনি রাখী বন্ধন উৎসব পালনকরেন বাঙ্গালীদের নিয়ে।রবীন্দ্রনাথ প্রবর্তিতরাখী হিন্দু সমাজে প্রচলিত অনুষ্ঠানের থেকে তাইকিছুটা ভিন্ন।রাখীপুর্ণিমা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয়ঃউড়িষ্যা তে গামহা পুর্ণিমা। মহারাষ্ট্র, গোয়া,গুজ্ররাতে নারালি পুর্ণিমা।উত্তারাখান্দে জান্ধ্যাম পুর্ণিমা। মধ্যপ্রদেশ,ঝারখন্ড, ছত্রিশগড়ে কাজারি পুর্ণিমা।পশ্চিমবঙ্গে ঝুলন পুর্ণিমা।রাখী বন্ধনের পদ্ধতিঃকাঠের পিঁড়ি তে ভাই কে বসতে দেয়া হয়। পিঁড়িরচারপাশে আলপনা আঁকা হয়। এবার ভাই বোন দুইজনেইএকে অপরের মঙ্গলের জন্য প্রার্থনা করে। বোন ভাইএরকপালে তিলক দিয়ে দেয়। এবার ডান হাতেরকব্জিতে রাখী বাঁধে। এরপর ঘি এর প্রদীপদিয়ে ভাইয়ের সামনে আরতি করা হয়। ভাই, বোনকে উপহার দেয় এবং বোন তা শ্রদ্ধার সাথে গ্রহনকরে।পরিশেষে বলা যা্য় রাখী বন্ধন উৎসবএকটি পারিবারিক মিলন বন্ধনের উপযুক্ত উদাহরণ ।বর্তমানে আমাদের জীবনে রাখী বন্ধন উৎসব শুধুমাত্রবোন-ভাই এর মধ্যেই সীমিত নেই বন্ধু-বান্ধবএবং রাজনৈতিক জগতেও নিজেদের মধ্যে ভালোবাসারএবং মিলনের ঐক্য গড়ে তুলছে।

3095 views