1 Answers

ব্যবহার বিধি # প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না # কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে। # মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করবেন না। # বেশি পুরোনো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন। # হার্ড কন্টাক্ট লেন্স বেশিক্ষণ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে দৈনিক অল্প সময় (৩-৪ ঘণ্টা) ব্যবহার করা যায়। # আরজিপি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘণ্টা ব্যবহার করা যায়। # প্রতি ২৪ ঘণ্টা পরপর নির্দিষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম। # কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং ত্বরিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

3235 views