2 Answers
অনেকের ত্বকই অতি মাত্রায় তৈলাক্ত। ত্বকের এই তৈলাক্তভাব দূর করতে হলে, যে পদ্ধতিটি প্রয়োগ করা জরুরি, সেটি হলো টোনার। টোনার ত্বকের তৈলাক্তভাব ততটা কমিয়ে আনতে সহায়তা করে, যতটা ত্বকের জন্যে দরকারি। তৈলাক্ত ত্বকের জন্যে তেঁতুলের জুস, মধু ও সমপরিমাণ পানি মিশিয়ে পাঁচ মিনিট রেখে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। কমলার রস এবং দুধ মেশালেও ভালো টোনারের কাজ করে। আর এটি শুধু তৈলাক্ত ত্বকের জন্যেই না, মিশ্র-ত্বকের জন্যেও কাজ করে। তবে এ ক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা_ সেটি হলো, টোনার বেশি সময় ধরে ত্বকে রাখা যাবে না। তাহলে ত্বকের ক্ষতি হবে। এমনও হতে পারে, ত্বক অতি মাত্রায় রুক্ষ হয়ে যেতে পারে।
টোনার ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি। এটি আপনার ত্বকের ময়লা গভীর থেকে দূর করে স্কিন পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। টোনার সাধারণত সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এবং মেক-আপ বা ময়শ্চারাইজার লাগানোর পূর্বে ব্যবহার করা হয়। এটি মুখের লোমকূপ গুলোকে ছোট করে এবং অত্যাধিক তৈলাক্ত উপাদান গুলো বের করে দেয়। ফলে আপনি পান ফ্রেশ, মসৃণ, পরিষ্কার এবং হেলদি গ্লোয়িং স্কিন। তবে ভাল ফলাফল পেতে এই স্কিন টোনারের ব্যবহার হতে হবে যথাযথো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy