1 Answers
আসলে দূর্ঘটনা ঘটার পর পরই ব্লাক বক্স সবচেয়ে গুরুত্বপূর্ন বস্তু হয়ে ওঠে কারন দূর্ঘটনার সময় এটি বিমানের গতির তথ্য, উচ্চতা, জ্বালানী প্রবাহ, ককপিটের কথোপকোথন রেকর্ড করে রাখে। ব্লাক বক্স কিন্তু দেখতে কাল নয়; এগুলো কমলা রঙ্গের। ব্লাক বক্সে দুইটি অংশ থাকে। এর মধ্যে একটি ফ্লাইট রেকর্ডার এবং আরেকটি ককপিটের ভয়েস রেকর্ডার। ব্লাক বক্স সাধারনত বিমানের পেছনের অংশে বসানো থাকে। বিমান বিশেষজ্ঞগরা এগুলোকে ব্লাক বক্স বলেন না। তারা এটাকে ইলেকট্রিক ফ্লাইট ডাটা রেকোডারস বলেন। আসলে ব্লাক বক্স কথাটি মিডিয়ার আবিস্কৃত। ব্লাক বক্স অধ্বংশনীয় ও প্রায় অবিনাশী। এগুলো ১১০০ ডিগ্রি তাপমাত্রায়, ৫০০০ পাউন্ড চাপসহ লবনাক্ত পানিতে ও জেট ফুয়েলেও অক্ষত থাকতে পারে।
3038 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy