1 Answers

95% ইথাইল অ্যালকোহলের [CH3CH2OH] জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে । রেকটিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল (10%), সামান্য পিরিডিন (0.5%), ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে বিষাক্ত করে দেওয়া হয় । এই বিষাক্ত মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে ।

প্রকৃতি:-

[i] মেথিলেটেড স্পিরিট দুর্গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থ ।

[ii] এর বিষক্রিয়া আছে । এটি উদ্বায়ী এবং সহজ দাহ্য ।

[iii] মেথিলেটেড স্পিরিট জলে দ্রাব্য । এর মধ্যে ন্যাপথা, পিরিডিন সামান্য পরিমাণে মিশ্রিত থাকায় মেথিলেটেড স্পিরিটের জলীয় দ্রবণ ঘোলা হয় ।

7850 views