1 Answers

কেলাস-জলযুক্ত কিউপ্রিক সালফেটকে ব্লু-ভিট্রিয়ল বলে । ব্লু-ভিট্রিয়ল সাধারণভাবে তুঁতে নাম পরিচিত । এর রাসায়নিক সংকেত CuSO4, 5H2O  ।

• প্রকৃতি:-

[i] কপার সালফেট বা ব্লু-ভিট্রিয়ল গন্ধহীন, অনুদ্বায়ী ও গাঢ় নীলবর্ণের কেলাসিত অজৈব কঠিন পদার্থ  ।  এটি একটি শমিত লবণ । জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে ।

[ii] কপার সালফেট -এর প্রতি অণুতে পাঁচ অণু কেলাস জল আছে ।

[iii] কপার সালফেটকে উত্তপ্ত করলে 250°C উষ্ণতায় এই কেলাস জল বের হয়ে যায় এবং কেলাস গঠন ভেঙ্গে সাদা গুঁড়োয় পরিণত হয় । একেই অনার্দ্র কপার সালফেট [CuSO4] বলে ।

[iv] কপার সালফেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে 750°C উষ্ণতায় কালো কিউপ্রিক অক্সাইডে পরিণত হয় ।

[v] অতিরিক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় গাঢ় নীলবর্ণের কিউপ্রো-অ্যামোনিয়াম সালফেট উত্পন্ন হয় ।

[vi] তুঁতে জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়, তাই দ্রবণে অ্যাসিডের ধর্ম প্রকাশ পায় । CuSO4 দ্রবণে, কপারের চেয়ে বেশি পজিটিভ তড়িৎধর্মী ধাতু, যেমন Fe বা Zn যোগ করলে আয়রন বা জিঙ্ক দ্রবীভূত হয়ে সালফেট লবণে পরিণত হয় এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয় ।

[vii] কপার সালফেট -এর জলীয় দ্রবণ মৃদু অম্লধর্মী । এই দ্রবণ নীল লিটমাসকে  ঈষৎ লাল করে ।    

    Zn + CuSO4 = ZnSO4 + Cu↓ ;   CuSO4 + Fe = FeSO4 + Cu↓

2697 views