1 Answers
ল্যাটিন শব্দ ‘Evolver’ থেকে Evolution কথাটির উত্পত্তি হয়েছে । আর Evolution কথাটির অর্থ ‘ক্রমবিকাশ’ । পৃথিবীতে প্রথম উত্পন্ন জীব ছিল এককোশী এবং সরল প্রকৃতির । ওই এককোশী সরল জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল বহুকোশী জীবের সৃষ্টি হয় । এর পর যুগ যুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে আধুনিক কালের জীবসমূহের উত্পত্তি হয়েছে । ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হওয়ার এই পদ্ধতিই হল জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি । ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হাবার্ট স্পেন্সারের [Herbert Spencer] মতে, কোনও সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল ও পর্যায়ক্রমিকভাবে ঘটে এবং নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়, তখন ওই রকম পরিবর্তনকে ‘ইভোলিউশন’ [Evolution] বা অভিব্যক্তি বলে ।