1 Answers

রেকটিফায়ারের আউটপুট হতে যে ভোল্টেজ পাওয়া যায় তা বিষুদ্ধ ডিসি নয়, বরং তা পালসেটিং ডিসি, তাতে রিপল বিদ্যমান। কিন্তু এই পালসেটিং ডিসি দ্বারা কোন ইলেকট্রনিক লোড চালালে কাংখিত মানের আউটপুট পাওয়া যাবেনা বরং তা ডিসি লোডের জন্য ক্ষতিকর। এই সমস্যা দুর করার জন্য রেকটিফায়ারের আউটপুটকে ফিল্টারিং করে রিপল দুর করা হয়। রিপল বলতে বুঝায় ডিসি ভোল্টেজের এসি কম্পোনেন্ট। সাধারণতঃ রেকটিফায়ারের আউটপুটে লো-পাস ফিল্টার যোগ করে ফিল্টারিং এর কাজ সম্পন্ন করা হয়।

3096 views Answered

Next steps