1 Answers
রজন বা রেজিন [Resins]:- রজন ঈষৎ হলুদ রংয়ের জলে অদ্রবণীয় এক ধরনের জটিল বর্জ্য পদার্থ । রজন তিন রকমের হয় । যথা:- (ক) কঠিন রজন [Hard resin] : চাঁচ গালা এই রকম রজনের উদাহরণ । এই রকম রজন অ্যালকোহলে দ্রবণীয় । (খ) ওলিও রজন [Oleo resin]: তরল রজন । টারপেনটাইন এই রকম রজনের উদাহরণ । (গ) গঁদ রজন [Gum resin]: এই রকম রজন গঁদের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাই অর্ধ-তরল এবং আঠাল । ধুনা, হিং ইত্যাদি গঁদ রজনের উদাহরণ । • উত্স [Source]:- রজন সাধারণত পাইন গাছের কান্ড, শাখাপ্রশাখা ও পাতার রজন নালীতে সঞ্চিত থাকে । প্রাকৃতিকভাবে বা কোনও আঘাতের ফলে রজন উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকে নিসৃত হয় । শাল গাছের বাকলে ধুনো সঞ্চিত থাকে । হিং পাওয়া যায় উক্ত গাছের ছালে । • অর্থকরী গুরুত্ব:- গালা , টারপেনটাইন ভার্নিশ শিল্পে অর্থাৎ কাঠ রং করতে ও পালিশ করতে এবং সাবান ও ফিনাইল প্রস্তুত করতে ব্যবহৃত হয় । ধুনা পূজা-পার্বনে ব্যবহৃত হয় । হিং মিষ্টান্ন, পায়েস তৈরিতে ও মশলা রূপে ব্যবহৃত হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy