1 Answers

শাবান মাসে রোযা রাখা এবং অধিক হারে রাখা সুন্নাত। আয়েশা (রাঃ) বলেন, مَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ “শাবান মাস ছাড়া অন্য কোন সময় আমি নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে এত বেশী রোযা রাখতে দেখিনি।” এ হাদীছ অনুযায়ী শাবান মাসে অধিকহারে রোযা রাখা উচিত। বিদ্বানগণ বলেন, শাবান মাসে রোযা রাখা সুন্নাতে মুআক্কাদা নামাযের অনুরূপ। এই রোযা যেন রামাযান মাসের ভুমিকা। অর্থাৎ রামাযানের পূর্বের সুন্নাত রোযা। অনুরূপভাবে শাওয়ালের রোযা রামাযানের পরের সুন্নাত স্বরূপ। যেমন ফরয নামাযের আগে ও পরে সুন্নাত রয়েছে। তাছাড়া শাবান মাসে রোযার উপকারিতা হচ্ছে, নিজেকে রামাযানের রোযা রাখার ব্যাপারে প্রস্তত করা, রোযায় অভ্যস্ত করে তোলা। যাতে করে ফরয রোযা রাখা তার জন্য সহজসাধ্য হয়। বিষয়/প্রশ্নঃ (৪৪৩) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ছিয়াম (রোযা) লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

2618 views Answered

Related Questions

Next steps