1 Answers

১. এ রোগের প্রথম দিকে যোনিপথে অতিরিক্ত রস নিঃসৃত হয়। অনেক ক্ষেত্রে এ নিঃসৃত রস পুঁজমিশ্রিত থাকে। এছাড়া নিঃসৃত রস অনেক সময় ক্রিম রঙের হয়ে থাকে এবং অতিরিক্ত পরিমাণে নিঃসৃত কিংবা ফেনাযুক্ত হয়। ২. এ প্রকার প্রদাহ বা ইনফেকশনে যোনি পথে মাত্রাতিরিক্ত চুলকানি হয় অনেকক্ষেত্রে চুলকানি এত বেশি হয় যে রোগিণী যোনিপথের ঝিল্লি নখের আঘাত ক্ষত-বিক্ষত করে ফেলে এবং পরবর্তীকালে ওই স্থানে প্রচ- জ্বালা করে। ৩. এ সংক্রমণ ও প্রদাহ থাকলে স্বামী সহবাসে অসহ্য ব্যথা ও জ্বালা যন্ত্রণা অনুভব হয় এবং অনেকক্ষেত্রে এটা একটা পারিবারিক অশান্তির কারণ হয়। অনেক সময় যোনিপথের বাইরের ও ভেতরের অংশ পুরোপুরি ফুলে ওঠে এবং টক টকে লাল হয়ে ওঠে।

2921 views