সুড়ঙ্গ পথ কি?

2789 views

3 Answers

সুড়ংগ ভূমির নিচে অবস্থিত একটি যাত্রাপথ। যেটি মাটি বা পাথরের ভিতর দিয়ে খনন করা হয়। এবং এটির মধ্যে প্রবেশ ও বের হওয়ার পথ থাকে।

2789 views Answered

সুড়ঙ্গ ভূমির নিচে অবস্থিত একটি যাত্রাপথ, যেটি মাটি বা পাথরের ভেতর দিয়ে খনন করা হয় এবং প্রবেশ ও বের হওয়ার পথ বাদ দেয়া হয়, সাধারণত শেষ প্রান্তে থাকে। এক্ষেত্রে একটি পাইপকে সুড়ঙ্গ হিসেবে বিবেচনা করা হয় না,যদিও আগের খনন করার প্রক্রিয়ার পরিবর্তে বর্তমানে ডুবন্ত টিউব ব্যবহার করে সুড়ঙ্গ প্রস্তুত করা হয়। সুড়ঙ্গ মূলত হেঁটে চলাচল বা গাড়ি চলাচল, রেল চলাচল ও নৌকা চলাচলের জন্য হতে পারে। সুড়ঙ্গ একটি দ্রুত বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা। কিছু সুড়ঙ্গ পানি নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আবার কিছু বৈদ্যুতিক তার ও টেলিযোগাযোগ তার পরিবহনেও সুড়ঙ্গের ব্যবহার হয়। মিলিটারিরা মাঝে মাঝে গোপন সুড়ঙ্গ ব্যবহার করেন। সন্ত্রাসীরা মানব পাচার ও মাদকদ্রব্য পাচার করার জন্য গোপন সুড়ঙ্গ ব্যবহার করে। বিশেষ সুড়ঙ্গ, যেমন বন্যপ্রাণীদের পারাপার পথ, মানুষের তৈরি বেড়াগুলো নিরাপদে পার করতে ব্যবহার করা হয়। সুড়ঙ্গ নেটওয়ার্কে সুড়ঙ্গকে যুক্ত করা যায়।  সূত্র: উইকিপিডিয়া

2789 views Answered
  • সুড়ঙ্গ পথঃ মাটির নিচে গর্ত খুঁড়ে যে পথ তৈরি করা হয়, তাকে সুড়ঙ্গ পথ বলে। ধন্যবাদ।
2789 views Answered

Next steps