আগের মতো ঘণ চুল ফিরে পাবো কি?
প্রথমে বলে রাখি মাত্র এক বছর আগেও আমার মাথায় প্রচুর চুল ছিলো। মাথার মদ্ধে কখনো চিরুনিই যেতোনো না৷
কিন্ত এখন আমার মাথার প্রায় সব চুল উঠে গেছে। দেখে মনে হবে যেন কোনো ৫০ বছর পার হওয়া কোনো চিন্তাবিদের মাথা। মাথা একদম ফাকা৷ চুল ই নাই। খুব খারাপ লাগে আমার কাছে। নতুন করে চুল ও গজায় না।।।। সবাই ঠাট্টাতামাসা ও শুরু করে দিছে। প্লিজ দ্রুত ও কার্জকরী উপায় থাকলে বলেন।
2772 views
1 Answers
- চুলপড়া দূর, চুল ঘন ও নতুন চুল গজানোর উপায়ঃ
-
সপ্তাহে একদিন নিমপাতা বেটে মাথায় লাগাবেন। তারপর ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
-
রাতে ঘুমানোর সময় মাথায় পেঁয়াজের রস মেখে ঘুমাবেন। সকালে ঘুম থেকে ওঠে তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
-
সপ্তাহে একদিন পেয়ারা পাতা বেটে মাথায় লাগাবেন। ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
-
নিয়মিত আমলকি খান।
-
গাজর, চিংড়ি, ডিম ও দুধ চুলের জন্য অত্যন্ত উপকারী খাবার।
-
মাথায় কোনো শ্যাম্পু, জেল, ঔষধ কিংবা নিম্নমানের তেল ব্যবহার করার প্রয়োজন নেই।
-
কালোজিরার তেল, জলপাইয়ের তেল, নারিকেল তেল বা আমলকির তেলের ব্যবহার চুলের জন্য অত্যন্ত উপকারী।
-
প্রতিদিন গোসলের সময় মাথা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবেন।
-
চুলের জন্য বিশেষভাবে যত্নবান হোন আর লাবণ্যময় চুলের অধিকারী হোন। ভালো থাকবেন। ধন্যবাদ।
2772 views
Answered