1 Answers

লানত’ বা অভিসম্পাতের অর্থ হলো, আল্লাহর রহমত ও করুণা থেকে দূরে সরে পড়া। যার ওপর আল্লাহর লানত পতিত হয়, সে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। পরিণতিতে সে ইহলৌকিক ও পারলৌকিক অপমান-অপদস্থতা অর্জন করে।
কারো উপর অন্যায়ভাবে লানত করা মারত্মক কবীরা গুনাহ। মহানবী সা. ইরশাদ করেন- ‘‘কোন ঈমানদার ব্যক্তিকে লা’নত করা তাকে হত্যা করার সমতুল্য’’। (বুখারী ৬০৪৭)
লা’নত করা তো কোনভাবেই মু’মিনের চরিত্র হতে পারে না। আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আন্হুমা) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ‘‘মু’মিন তো কখনো লা’নতকারী হতে পারে না’’। (তিরমিযী ২০১৯)
কাউকে লা’নত করলে সে ব্যক্তি লা’নতের উপযুক্ত না হলে উক্ত লা’নত লা’নতকারীর উপরই প্রত্যাবর্তন করবে। উম্মুদ্দারদা’ (রাযিয়াল্লাহু আন্হা) থেকে বর্ণিত তিনি বলেন: আমি আবুদ্দারদা’ (রাঃ) কে বলতে শুনেছি তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ‘‘নিশ্চয়ই কোন বান্দাহ্ কোন বস্ত্তকে লা’নত করলে উক্ত লা’নত আকাশের দিকে উঠে যায়। ইতিমধ্যেই আকাশের দরোজাগুলো বন্ধ করে দেয়া হয়। তখন তা আকাশে উঠতে না পেরে জমিনের দিকে নেমে আসে। ইতিমধ্যেই জমিনের দরোজাগুলো বন্ধ করে দেয়া হয়। তখন তা ডানে-বাঁয়ে পথ খোঁজাখুঁজি করে। পরিশেষে কোন ক্ষেত্র না পেয়ে তা লা’নতকৃত ব্যক্তির নিকটই ফিরে আসে। যদি সে উক্ত লা’নতের উপযুক্তই হয়ে থাকে তা হলে তো ভালোই নতুবা তা লা’নতকারীর দিকেই প্রত্যাবর্তন করবে’’। (আবূ দাউদ ৪৯০৫)
লা’নতকারী শহীদ ও সুপারিশকারী হতে পারবে না। আবুদ্দারদা’ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ‘‘লা’নতকারীরা কিয়ামতের দিন কখনো শহীদ ও সুপারিশকারী হতে পারবে না’’। (মুসলিম ২৫৯৮; আবূ দাউদ ৪৯০৭)
কেউ কোন বস্ত্ত বা ব্যক্তিকে লা’নত করলে তিনি অন্যের কাছে তাঁর নিজ সম্মান হারিয়ে ফেলেন। ’ইমরান বিন্ ’হুস্বাইন (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: ‘‘একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছিলেন এমতাবস্থায় জনৈকা আন্সারী মহিলা নিজ উটের উপর বিরক্ত হয়ে তাকে লা’নত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে সাহাবাদেরকে বললেন: তোমরা তার সকল আসবাবপত্র নামিয়ে লও এবং তাকে এমনিতেই ছেড়ে দাও। কারণ, সে লা’নতপ্রাপ্তা’’।(মুসলিম ২৫৯৫)
তবে প্রয়োজনে লানত করা যায় যেমন:

রাসুল (সা.) বলেছেন, সুদদাতা, সুদগ্রহীতা, সুদসংক্রান্ত দলিল সম্পাদনকারী ও সুদের লেনদেনের সাক্ষী—সবার প্রতিই আল্লাহর অভিশাপ। (মুসলিম)

অন্য এক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি লুত (আ.)-এর জাতির মতো (সমকামিতার) অপকর্মে লিপ্ত হবে, সে অভিশপ্ত হবে। (মিশকাত) অন্য এক হাদিসে এসেছে : আল্লাহ তাআলা লানত করেন মদ্যপায়ীর প্রতি, মদ যে ব্যক্তি পান করায় তার প্রতি, তার বিক্রেতা ও ক্রেতার প্রতি, যে মদের জন্য নির্যাস বের করে তার প্রতি এবং যারা মদ বহন করে—তাদের সবার প্রতি। (মিশকাত)

রাসুল (সা.) এমন পুরুষের প্রতিও লানত করেছেন, যে পুরুষ নারীদের পোশাক পরিধান করে এবং এমন নারীর প্রতিও লানত করেছেন, যে পুরুষের পোশাক পরিধান করে। (মিশকাত)

এ ছাড়া রাসুলে কারিম (সা.) সেই সব পুরুষের ওপর অভিসম্পাত করেছেন, যারা নারীদের মতো আকার-আকৃতি ধারণ করে হিজড়া সাজে এবং সেই সব নারীর ওপরও লানত করেছেন, যারা পুরুষালি আকৃতি ধারণ করে। (বুখারি)

আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন : ছয় ধরনের লোক আছে, যাদের প্রতি আমি অভিসম্পাত করেছি এবং আল্লাহও অভিসম্পাদ করেছেন। সে ছয় ধরনের লোক হলো—এক. আল্লাহর কিতাবে যারা কাটছাঁট করে। দুই. যারা বলপূর্বক ক্ষমতা দখল করে এবং সম্মানিত লোকদের অপমানিত করে আর অপমানিত লোকদের সম্মানিত করে। তিন. যারা ‘তাকদির’ বা নিয়তিকে অবিশ্বাস করে। চার. যারা আল্লাহ কর্তৃক হারামকৃত বস্তুকে হালাল মনে করে। পাঁচ. বিশেষত কুরাইশ বংশের যারা হারামকে হালাল করে নেয়। ছয়. যারা আমার সুন্নতকে (কটাক্ষ করে) বর্জন করে। (বায়হাকি)

2916 views Answered

Related Questions

Next steps