দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়ার বিধান কি?
ইসলামী শরিয়াতে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে দুআ করার বিধান কি?
2759 views
1 Answers
মৃত ব্যক্তিকে দাফন করার পর, তার কবরের পাশে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা জায়েজ।
কেননা হাদিসে এসেছে, হযরত উসমান বিন আফফান রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃতের দাফন থেকে ফারিগ হতেন, তখন তিনি সেখানে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দুআ কর এবং তার জন্য দৃঢ়তার দুআ কর। কেননা, এখনি তাকে সুওয়াল করা হবে। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩২২১]
ধন্যবাদ।
2759 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy