3 Answers

জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতারেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

2557 views Answered

জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্ট্যেনিও গুতারেস ( পূর্ণ নামঃ অ্যান্ট্যেনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতারেস )। ১ জানুয়ারি ২০১৭ থেকে তিনি দায়িত্ব পালন করছেন। এ পদের মেয়াদ সাধারনত ৫ বছর ( ক্ষেত্রবিশেষ মেয়াদ বাড়তে পারে )। 


তার সম্পর্কে বিস্তারিত তথ্য ( Wikipedia থেকে নেওয়া


 অ্যান্ট্যেনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতারেস, জিসিএল, জিসিসি ( জন্ম: ৩০ এপ্রিল, ১৯৪৯) লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব । এরপূর্বে জুন, ২০০৫ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। অক্টোবর, ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন আন্তোনিও গুতেরেস। এছাড়াও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

2557 views Answered

জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতারেস।

উনি পর্তুগালের নাগরিক-

১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগের মহাসচিবের নাম ছিল বানকিমুন ---

2557 views Answered

Related Questions

Next steps