1 Answers
জনসাধারণের নিকট সাধারণ শেয়ার বিক্রয়ের জন্য যখন শেয়ারের লিখিত মূল্য কিংবা ফেস ভ্যাল্যু কিংবা প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে শেয়ার ক্রয়ের আহবান জানানো হয় তখন তাকে বলে অধিহারে শেয়ার ইস্যু। আর ফেস ভ্যালু থেকে যে পরিমাণ অধিক মূল্য ধরা হয় তাকে বলে শেয়ার অধিহার বা শেয়ার প্রিমিয়াম। এটি কোম্পানীর একটি মূলধন জাতীয় লাভ। আবার যখন প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্যে ক্রয়ের আহবান জানানো হয় তখন তাকে বলে অবহারে শেয়ার ইস্যু। আর প্রকৃত মূল্যের চেয়ে যে পরিমাণ মূল্য কম নেয়া হয় তাই শেয়ার অবহার। এটিও কোম্পানীর একটি মূলধনী ক্ষতি বা লস। আবার যখন লিখিত মূল্য কিংবা অবহিত মূল্যেই জনসাধারণের নিকট শেয়ার ইস্যু করা হয় তখন তাকে বলে সমহার বা সমহারে শেয়ার ইস্যু। ধন্যবাদ
7503 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy