1 Answers
টাইপ রাইটার হলো একটি যন্ত্র, যার সাহায্যে বোতাম টিপে কাগজে লেখা যায়।
প্রথম উদ্ভাবিত টাইপ রাইটারে বিদ্যুতের ব্যবহার ছিলনা। পরবর্তীতে বৈদ্যুতিক টাইপ রাইটার আবিষ্কৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন যন্ত্রপ্রকৌশলী ক্রিস্টোফার শোলস্ ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রথম আধুনিক ধাঁচের টাইপ রাইটার নির্মাণ করেন।
১৮৭৪ খ্রিস্টাব্দে রেমিংটন রান্ড কোম্পানি সাধারণ মানুষের জন্য শোলস্ অ্যান্ড গ্লিডেনস্ ব্র্যান্ডের প্রথম টাইপরাইটার বাজারজাত করে। পরবর্তীকালে বাজারে আসে আরো উন্নত ধরনের অত্যাধুনিক ইলেকট্রনিক টাইপ রাইটার।
টাইপ রাইটারের প্রযুক্তিতেই উন্নতভাবে কাগজে ঝকঝকে ছাপা পাওয়া যায়। যদিও বর্তমান বিশ্বে টাইপ রাইটারের ব্যবহার প্রায় বন্ধ হতে বসেছে; সারা বিশ্বের আজকের কম্পিউটারের কী-বোর্ডের নকশা কিন্তু টাইপ রাইটার থেকেই নেওয়া। সুতরাং, টাইপ রাইটার হচ্ছে কম্পিউটার চালানোর প্রথম ধাপ।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy