জিও স্টেশনারি স্যাটেলাইট কিএকে পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় রাখা হয় কেন?
3 Answers
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে জিও স্টেশনারি কক্ষপথে স্থাপিত স্যাটেলাইট কে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। যেহেতু পৃথিবী নিজ অক্ষে ২৪ ঘন্টায় ১ বার প্রদক্ষিণ করে, তাই স্যাটেলাইটকে জিও স্টেশনারি কক্ষপথে রাখলে এটি পৃথিবীকে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে। অর্থাৎ পৃথিবী এবং স্যাটেলাইটের গতি সমান সমান। যেহেতু দুটির গতিই সমান, তাই পৃথিবী থেকে স্যাটেলাইটটি স্থির মনে হবে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০০ কিলোমিটার উপরে জিও স্টেশনারি কক্ষপথে স্থাপিত স্যাটেলাইট কে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়।(সুত্রঃ এনসাইক্লোপিডিয়া)
কোন বস্তু পৃথিবীর যত কাছে থাকে পৃথিবী তাকে তত প্রবলভাবে আকর্ষণ করে। আবার কোন বস্তু পৃথিবীর যত দূরে থাকে পৃথিবীর প্রতি তার আকর্ষণ অনেক হ্রাস পায়। আবার বেশি দূরে চলে গেলে অন্যকোন গ্রহ,উপগ্রহ বা নক্ষত্র আকর্ষণ করে টেনে নিতে পারে। স্যাটেলাইট গ্রহ উপগ্রহের তুলনায় অনেক হালকা। ফলে সেটি ভুল উচ্চতায় রাখলে সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।এজন্য একে এমন উচ্চতায় রাখতে হবে যেন এটি হারিয়ে না যায়। পৃথিবী থেকে ৩৬০০০ কিমি উপরে এমন একটি কক্ষপথ আছে যেখানে পৃথিবী ও অন্যান্য উপগ্রহের মাঝে সাম্যাবস্থা রয়েছে। এজন্য স্যাটেলাইটকে এই উচ্চতায় রাখা হয়। স্যাটেলাইটের উচ্চতা যদি ৩৬০০০ কিমি এর বেশি হয়,তাহলে অন্যকোন গ্রহ/উপগ্রহ তাকে টেনে নিয়ে যাবে, আবার কম হলে তা পৃথিবীর মাটিতে আছড়ে পড়বে। মহাকাশ স্টেশন মির সামান্য হিসাবে গড়বড়ের জন্য পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। আশা করি বুঝতে পেরেছেন।
এবার আসি কেন একে পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় রাখা হয়?
# তিন ধরনের স্যাটেলাইট রয়েছে।
১. LEO (Low earth orbit): পৃথিবী পৃষ্ঠ থেকে ১৬০-২০০০ কিমি উপরে অবস্থিত। পৃথিবীর খুব কাছে অবস্থিত হওয়ায় এগুলোকে পৃথিবী খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয়।
২. MEO (Medium earth orbit): পৃথিবীপৃষ্ঠ থেকে ২০০০০ কিমি উপরে অবস্থিত। এ ধরনের উপগ্রহ ব্যবহার করা হয় জিপিএস বা লোকেশন নির্ণয়ের জন্য। এই স্যাটেলাইটগুলো স্থাপন করতে গতিবেগ দিতে হয় সবচেয়ে বেশি।(আন্তর্জাতিক স্পেস স্টেশন)
৩. GEO (Geostationary earth orbit): পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৬০০০ কিমি উপরে অবস্থিত। এতে এন্টেনার অবস্থান নির্দিষ্ট থাকে। এই স্যাটেলাইটগুলো রেডিও এবং টিভি চ্যানেল ট্রান্সমিশনের কাজে ব্যবহার করা হয়।
মূলত ব্যবহারের ধরনের উপর নির্ভর কযে স্যাটেলাইটের উচ্চতা নির্দিষ্ট করা হয়ে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy