1 Answers

কোনো ফ‍্যাক্টরী বা কোম্পানী সচল রাখার জন‍্য অভ‍্যন্তরীণ যত মালামালের প্রয়োজন হয়, তা কোম্পানীর টাকায় ক্রয় করে ফ‍্যাক্টরীতে নিয়ে আসা হলো Purchase অফিসারের কাজ। ফ‍্যাক্টরী বা কোম্পানীর চাহিদা অনুযায়ী Purchase অফিসার ঠিকমতো মালামাল ক্রয় করে না দিতে পারলে প্রোডাকশনের কাজ ব‍্যাহত হয়। একজন দক্ষ Purchase অফিসার খুবই পরিশ্রমী হয়, কোনো বস্তুর বাজার দর সম্পর্কে অবগত থাকে এবং কেনাকাটায় পটু হয়। কোনো ফ‍্যাক্টরী বা কোম্পানীর প্রোডাকশন বাড়াতে চাইলে দক্ষ Purchase অফিসারের প্রয়োজন হয়। কেননা, সে যদি ঠিকমতো যথাসময়ে যথা জিনিস ক্রয় করে নিয়ে আসতে না পারে, তাহলে মেশিন বন্ধ থাকবে। আর মেশিন বন্ধ থাকলে প্রোডাকশনের কাজ বাধাগ্রস্ত হবে। অতএব, কোনো ফ‍্যাক্টরী বা কোম্পানীর জন‍্য দক্ষ ও অভিজ্ঞ Purchase অফিসারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ধন্যবাদ।

4002 views Answered

Related Questions

Next steps