1 Answers
আমাদের দেশের তরুণ-তরুণীকে আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় Professional Outsourcing Training প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণকালে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য লিংক: http://ledp.ictd.gov.bd/registration বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন: http://www.ictd.gov.bd/
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy