গ্যাস্টিকের জন্য ইন্জেকশান ব্যবহার করা যাবে কি?

আমি তাওহীদ। বয়স ১৮। ১ বছর ধরে গ্যাস্টিককের সমস্যায় ভুগছি। বুক ব্যাথা, পেটে ব্যাথা, বদহজম এগুলো  আমার নিত্যদিনের সমস্যা। আমি এই সমস্যার জন্য কোনো ডাক্তারের পরামর্শ নেইনি ফার্মেসি থেকে ৫টাকা -১০টাকা দামের প্রায়অর্ধশত কোম্পানির ঔষুধ খেয়েছি এই এক বছর ধরে তেমন ফলাফল পাচ্ছিনা সমস্যাআরও তীব্র হচ্ছে। এখন আমি গ্যাস্টিকের ইন্জেকশান নিতে চাচ্ছি। এ অবস্থায় আমার কি করা উচিত হবে? অভিজ্ঞদের মুল্যবান মতামত আশাকরছি                                  
2790 views

2 Answers

 এভাবে ফার্মেসি থেকে ঔষধ কিনে খাওয়া বন্ধ করেন। ভাল কোন গেস্ট্রোলজি বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ  ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন। আপনার এই সমস্যাগুলো তেমন কোন বড় সমস্যা নয় ।          

2790 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

আপনি যেরকম লিখেছেন তাতে মনে হচ্ছে আপনি কোন ঔষুধ ই নিয়মমত সেবন করেন না। আর এভাবে অর্ধশত কেন শত শত কোম্পানির ঔষুধ খেলেও ভাল ফল হয় না । তাই একজন ডাক্তার হিসাবে পরামর্শ দিব যে কোন মেডিসিন বা গ্যাস্ট্রোইনটোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মমত ঔষুধ সোবন করুন। আর লাইফস্টাইল টা একটু পরিবর্তন করুন যেমন, সময়মত খাবর খান , খাবার খাওয়ার পর দু ঘন্টা শুবেন না এবং অতিরিক্ত টক, ঝাল, ভাজাপোড়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করবেন। 

2790 views Answered

Related Questions

Next steps