4 Answers
আপনি যখন পড়ছেন তখন সম্পূর্ন মনোযোগ দিয়ে পড়ুন। মনে না থাকার প্রধান কারণ আপনি পড়ার সময় অন্য কিছু নিয়ে চিন্তা করছেন। আপনি যতটুকু পড়বেন, মনোযোগ দিয়ে পড়ুন, পড়া শেষ হলে সেটা একবার লিখে ফেলুন। এবার মিলিয়ে নিন এবং একবার review করে নিন।
পড়া পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বেন আর মনোযোগ না আসলে পড়া থেকে উঠে একটু পরিশ্রমের কাজ করে আসবেন যেমনঃদৌড়- ঝাপ ।আপনি অন্য কিছুও করতে পারেন তবে একঘেয়েমি দূর করতে হবে। ঘুম নিয়ে কিছু পড়া যাবে না।ঘুম দূর করার জন্য এমন কিছু করবেন যেটাতে আপনার আকর্ষণ বেশি যেমনঃ কিছুটা সময়ের জন্য টিভি দেখবেন বা মোবাইলে গেইমস খেলতে পারেন। ঘুম দূর করার পর আবার পড়া শুরু করবেন। পড়ার সময় পড়ার মূল কথাটা বুঝে পড়বেন। তাহলে পড়া মনে থাকবে।
পড়তে বসার আগে ১০ মিনিট হাঁটুন।পড়ার প্রতি আকর্ষণ অনুভব করুন। কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়ুন।বেশি বেশি পড়া ও অনুশীলন করুন।লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করুন। আশাকরি পড়ায় মনোযোগী হতে পাড়বেন।
আপনি মনোযোগ দিয়ে পড়ছেন না,যা পড়ছেন তা তাড়াহুড়ো করে পড়ছেন বা বুঝে বুঝে পড়ছেন না।এর জন্য আপনার পড়া মনে থাকে না।ধীরে ধীরে পড়ুন,বিষয়ের গভীরে চলে যান,একটা বোধ তৈরি হবে।তাড়াহুড়ো করে পড়লে অনেক বিষয়ই চোখে পড়বে না,অনেক তথ্যই মনে থাকবে না।যে বিষয় মনে থাকবে না,তা ভালো মুডে ও ডিস্টার্ববিহীন সময়ে পড়ুন।অনুশীলন করতে হবে নিয়মিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy