চুলের জন্যে কোন ডাক্তার আছে কি?
আমার চুল অত্যন্ত রুক্ষ।২ বার রিবন্ডিং করালাম।তাও ঠিক হয়নি।ডাক্তার দেখানোর পর বললো মাথায় ফাংগাস হয়েছে।ডাক্তার যে শ্যাম্পু দিলো তা দেয়ার পর চলে গেলো।আবার শ্যাম্পু দেয়া বন্ধ করে দেওয়ার পর চলে আসলো।আমি চুল বড় করতে চাচ্ছি।আমার চুল অনেক রুক্ষ।আমি এখন কি করতে পারি?
2939 views
4 Answers
আপনি ভালো কোনো চর্ম,যৌন ও মেডিসিন ডাক্তার কে দেখান। আর আমার মনে হয় ডাক্তার যে শ্যাম্পু দিছে তা আরো কিছুদিন ব্যবহার করলে ভালো হতো। রংপুরে ডাক্তার দেখাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
2939 views
Answered
আপনি ধৈর্য ধরে কোনো ভাল ডাক্টারের চিগিৎসা সেবা অব্যাহত রাখতে পারেন। কারণ ধৈর্যের অভাবে অনেক ক্ষেত্রে রোগ ভালো হতে সময় লাগে। কারণ আজ এ ডাক্টার তো কাল ও ডাক্টার ইত্যাদি।
2939 views
Answered
চলের জন্য ময়মনসিংহে সি কে ঘোষ রোড গাঙ্গিনাপাড়ে, ঢাক নিরাময় কেন্দ্রে চুলের সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন ডঃ প্রতাব নারায়ণ।আপনি সে খানে যোগাযোগ করুন।
2939 views
Answered
সঠিক যত্নে চুল বড় হওয়া
সম্ভব। আর এরজন্য রয়েছে
প্রতিষ্ঠিত কিছু উপায়।আপনি ডাক্তার দেখানোর পাশাপাশি এই উপায়গুলো ট্রাই করে দেখতে পারেন ।আশা করি আপনি আশানুরূপ ফল পাবেন ।
শুকনা মাথার ত্বকে মালিশ করুন
চুল ভালো রাখার জন্য মালিশের চেয়ে ভালো আর কিছু নেই। এটা মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায় যা চুলের ফলিকলে পুষ্টি উপাদান পৌঁছে দিতে সাহায্য করে। মাথার ত্বকে কেবল আঙুল দিয়ে মালিশ করুন। এটা মাথার ত্বক সুস্থ রাখে ও দ্রুত চুল বড় করতে সাহায্য করে। ভেজা চুল মালিশ করা গোসলের সময় মাথা মালিশ করার মাধ্যমে দিন শুরু করুন। গোসলের সময় মাথার ত্বকে আঙুল বুলিয়ে মালিশ করুন। ভালো ফলাফলের জন্য ঘাড়ের পেছন থেকে চুলের লাইন অনুযায়ী সামনের দিকে মালিশ করা শুরু করুন।
আগা ছাঁটুন চুলের আগা শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার পরেও আগা ছাঁটতে চান না। যার মূল কারণ হল চুল ছোট হয়ে যাওয়া। তবে সত্যি যদি আপনি চুল বড় করতে চান তাহলে আগা ছাঁটুন। প্রতি ছয় থেকে আট সপ্তাহ পরপর চুলের আগা ছাঁটলে চুল দ্রুত বড় হবে। যথার্থ সম্পূরক গ্রহণ করা চুলের জন্য প্রয়োজনীয় সঠিক পুষ্টি সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। চুল ভালো রাখার জন্য সঠিক ভিটামিন বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি চুল শক্তিশালী রাখে। এবং যে সকল সম্পূরকে বায়োটিন থাকে তা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সহায়তা করে।
কন্ডিশনার ব্যবহার
হয়ত শুনে থাকবেন যে কন্ডিশনার চুল ভালো রাখে। কীভাবে রাখে তা অনেকেরই অজানা। শ্যাম্পু প্রতিদিনকার চুলের ময়লা ও ধূলাবালি দূর করে এবং কন্ডিশনার চুলে পুনরায় পুষ্টি যুগিয়ে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করতে সাহায্য করে।
ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোয়া
চুল পরিষ্কার করতে ঠাণ্ডা পানি ব্যবহার করুন। এটা চুলে দ্রুত পরিবর্তন আনে। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার পরে চুল ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এটা চুলের আর্দ্রতা হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে। পাশাপাশি চুলের কিউটিকেল ভালো রাখে। গরম পানি দিয়ে ধোয়া হলে তা চুল দুর্বল ও রুক্ষ করে ফেলে। তাই চুলে গরম পানির ব্যবহার এড়িয়ে চলুন। স্টাইলিং টুলস ব্যবহার না করা হেয়ার স্টাইলিং টুলস যেগুলো তাপ প্রয়োগ করে যেমন- স্ট্রেইটনার, কার্লিং আয়রন ইত্যাদি। এগুলো চুলের ক্ষতি করে, দুর্বল ও ভঙ্গুর করে ফেলে। তাই এই ধরনের স্টাইলিনং যন্ত্র ব্যবহার বন্ধ করুন। আর যদি ব্যবহারের করতেই হয় তাহলে আগে তাপ নিরোধক প্রসাধনী ব্যবহার করে নিন।
ধন্যবাদ

Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy