2959 views

5 Answers

প্রজননতন্ত্রের সংক্রমণ সংজ্ঞা বলতে প্রজনন তন্ত্রের যে কোন সংক্রমণকে বোঝনো হয়। প্রজনন তন্ত্রের সংক্রমনের আওতায় মূলত তিনটি বিষয় রয়েছে:

১ । যৌন বাহিত রোগ (STD)
২ । প্রজননতন্ত্রের সংক্রমণ (Endogenous infection) যা প্রজননতন্ত্রে সংগঠিত হয়, কিন্তু যৌনবাহিত নয়। যেমন ক্যানডিডিয়াসিস এবং ব্যাকটেরিয়াল ভ্যাজিওনোসিস ।
৩ । আয়াট্রোজেনিক (Iatrogenic) সংক্রমন-যা চিকিৎসাকর্মীদের অসর্তকতার কারণে হয়ে থাকে। যেমন-নিরাপদ ও জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার না করলে। ইত্যাদি, ইত্যাদি।

 

 


2959 views

যৌনরোগ মূলত একটা পাগলামি।এটার যাত্র শুরু হয় পাগলামি থেকে।

2959 views

যৌন রোগ কি? . 

মূলত যৌন সংসর্গের মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় তাদেরকেই একত্রে যৌনরোগ বা sexually transmitted diseases বা সংক্ষেপে STD বলা হয়। এখানে যৌন সংসর্গ বলতে সমস্ত রকম যৌন সম্পর্ক যেমন- যোনি, পায়ু, বা মৌখিক সহবাসের (vaginal, anal or oral sex) কথা বলা হয়েছে। যৌন রোগকে ইংরিজিতে অনেক সময় ভেনারেবল রোগও (venerable disease) বলা হয়। তবে যেহেতু অনেক ক্ষেত্রেই কোন ব্যক্তি যৌন রোগের দ্বারা সংক্রমিত হলেও রোগের লক্ষণ প্রকাশ পায়না, তাই আধুনিক ডাক্তারি পরিভাষায় যৌনরোগসমূহকে sexually transmitted infections বলা হয়। এই রোগসমূহ ব্যাকটেরিয়া, প্যারাসাইট এবং ভাইরাসঘটিত হতে পারে। প্রায় ২০ টির থেকেও বেশি প্রকারের যৌনরোগ এপর্যন্ত দেখা গেছে। এর মধ্যে ব্যাকটেরিয়া ও প্যারাসাইট ঘটিত রোগগুলির ঔষধের মাধ্যমে নিরাময় সম্ভব, কিন্তু ভাইরাসঘটিত যৌন রোগের পূর্ণ নিরাময় সম্ভব নয়। যৌনরোগ পুরুষ ও নারী উভয়েরই হতে পারে, তবে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এই সমস্ত রোগের প্রকোপ, প্রাদুর্ভাব এবং স্বাস্থের সমস্যা বেশি হয়। গর্ভবতী মহিলার STD থাকলে তা গর্ভস্থ সন্তানের মধ্যেও ছড়াতে পারে। যৌনসংসর্গের সময় সঠিক কন্ডোম ব্যবহার করে যৌনরোগ ছড়ানোর সম্ভাবনা কমানো যেতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। যৌনরোগ থেকে বাঁচার একমাত্র নিশ্চিত উপায় হল সংযম ও অবাঞ্ছিত যৌনসংসর্গ থেকে বিরত থাকা। এছাড়াও কারও সাথে যৌনসম্পর্ক স্থাপনের পূর্বে, তা সে যতই আপনার পরিচিত ব্যক্তি হোক না কেন, তার এবং আপনার নিজের ডাক্তারি পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নেওয়া উচিৎ যে আপনাদের কারও যৌনরোগ নেই। আর ডাক্তারের কাছে গিয়ে খোলাখুলি আলোচনা করতে লজ্জা বোধ করবেন না।
2959 views

মূলত যৌন সংসর্গের ফলে যেসকল রোগ ছড়ায় তাকে তাদেরকে একত্রে যৌন রোগ বলে।

2959 views

মূলত যৌন সংসর্গের মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় তাদেরকেই একত্রে যৌনরোগ বা [ sexually transmitted diseases ] বা সংক্ষেপে STD বলা হয়। এখানে যৌন সংসর্গ বলতে সমস্ত রকম যৌন সম্পর্ক যেমন- যোনি, পায়ু, বা মৌখিক সহবাসের (vaginal, anal or oral sex) কথা বলা হয়েছে। 

2959 views