ঠোঁট ফাটা এবং কালো হওয়ার কারণ কি?
আগে জানতাম শীত আসলে ঠোঁট ফেটে যায় + ঠোঁট কালো হয়ে থাকে, আবার ঠিক সময়ে আগের মত হয়ে যায়।
কিন্তু এখন অনেকদিন যাবত দেখতেছি আমার ঠোঁট এই সময়েও ফেটে থাকে + ঠোঁট কামরালে হাল্কা হাল্কা চামরা উঠে শীতকালের মত।
আগে অনেক ক্রিম ব্যবহার করতাম। (যেমনঃ ক্লোভিট+ভেটনোভেট সিএল অয়েনমেন্ট এগুলা)
এগুলার প্রতিক্রিয়া কি এরকম ? নাকি অন্যকোন কারণ আছে ?
আমি আগের ঠোঁটের মত ঠোঁট ফিরিয়ে আনতে চাই। সাহায্য করুন।
2804 views
1 Answers
অনেক মেয়েরা আছে যারা ঠোঁটে প্রচুর পরিমাণে কেমিকাল জাতীয় জিনিস ব্যবহার করে। আর এই কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করার ফলে ঠোট ফেটে যায় এবং কালো হয়ে যায়।
ঠোঁটের কালো দাগ তোলার জন্য ব্যবহার করুন এই ঘরোয়া মিশ্রণ
-
রাতে শোয়ার আগে যদি দুধের সর ঠোঁটে লাগান তাহলে ঠোঁট গোলাপি হয় এবং ঠোঁটের রুক্ষতাও কমে যায়।
-
গোলাপি ঠোঁট পাওয়ার জন্য কেশরকে কাঁচা দুধে ভালো করে মিশিয়ে সেটা যদি ঠোঁটে লাগানো হয় তাহলে ঠোঁট গোলাপি এবং সুন্দর হয়। কালো ভাব ও দূর হয়ে যায়।
-
ঠোঁটের কালোভাব দূর করতে লেবুর রস খুবই ভালো জিনিস। রাতে শোয়ার আগে যদি এটি ঠোঁটে লাগিয়ে ঘুমন তাহলে কিছু দিন পরই দেখতে পাবেন ঠোঁটের রঙের পার্থক্য।
-
বাড়িতে থাকা হলুদ ঠোঁট গোলাপি করতে পারে। হলুদ আর দুধ একসাথে মিশিয়ে পেস্ট করে লাগালে কিছুদিনের মধ্যেই ঠোঁট গোলাপী হয়ে যায়।
2804 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy