3 Answers
সব ভাল্লুকের গায়ের রঙ একরকম নয়। যেমন, আমেরিকান কৃষ্ণ ভাল্লুকের গায়ের রঙ কালো, বাদামি, নীলাভ কালো ইত্যাদি হয়ে থাকে। সূর্য ভালুকের বুকের রঙ ধূসর এবং মুখে বিভিন্ন রকমের দাগ থাকে। অন্যদিকে মেরু ভালুক হয় সাদা রঙের, তবে এদের সাদা রঙের লোম এর নিচে কালো লোম থাকে। তথ্য সুত্র:- Wikipedia
ভাই শ্বেত ভাল্লুক গায়ের রং সাদা হয় ।একে মেরু ভাল্লুক বলা হয় এই ,ভাল্লুক মেরু অঞ্চলে বাস করে
শ্বেত/মেরু ভালুক (Ursus maritimus) এক প্রজাতির ভালুক। এটি পৃথিবীর বৃহত্তম শ্বাপদ। একটি পুরুষ শ্বেত/মেরু ভালুকের ওজন ৪০০-৬৮০ কেজি পর্যন্ত হতে পারে, অন্যদিকে একটি মাদী শ্বেত/মেরু ভালুকের ওজন হয় একটি পুরুষ শ্বেত/মেরু ভালুকের প্রায় অর্ধেক। উত্তর মেরুর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই ভালুক সাদা রঙের হয়। বিশ্ব উষ্ণায়নের কারণে এই ভালুক বিপন্ন। খাদ্যঃ বিভিন্ন জলচর ও স্থলজ প্রানী, যেমন, বিভিন্ন প্রজাতির শীল এদের খাদ্য। এছাড়াও মৃত তিমি সহ হরেক রকম মাংসাদি এরা খায়। এরা অন্যান্য ভালুক দের মত আধা নিরামিষাশী নয়। এরা পুরোপুরি ভাবে মাংসাশী। অর্থাৎ মাংসাদি বস্তুই এর খাবার। বাসস্থানঃ উত্তর মেরুতে এদের দেখা মেলে। উত্তর মেরুর Arctic Circle এ এদের মূলত দেখা যায়। এরা এ অঞ্চল এর হীমশীতল পরিবেশে বাঁচার জন্য একদম উপোযোগি। অভিযোজনঃ এদের চামড়া পুরু। এদের লোম সাদা। এদের চামড়ার নিচে পুরু চর্বিস্তর থাকে। এসব কারনে এরা প্রচণ্ড ঠান্ডায়ও টিকে থাকতে পারে। শীতের শুরুতে এদের চামড়ার চর্বিস্তর আরও বেড়ে যায়। এরা চমৎকার সাঁতারু। এদের থাবা অনেক বড়। এরা প্রচণ্ড ঠান্ডায় পানিতেও মানিয়ে নিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy